NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

কল্কি’র নতুন টিজারে অমিতাভের চমকপ্রদ লুক


খবর   প্রকাশিত:  ২৩ এপ্রিল, ২০২৪, ১২:৫৭ এএম

কল্কি’র নতুন টিজারে অমিতাভের চমকপ্রদ লুক

‘বাহুবলী’ দিয়ে আকাশ সমান জনপ্রিয়তা পাওয়া দক্ষিণী তারকা প্রভাস এখন বিশ্বজুড়ে জনপ্রিয় এক নাম। প্রভাসের সিনেমা মানেই দর্শক অনুরাগীদের তুমুল আগ্রহ। সর্বশেষ ‘সালার’-এর সাফল্যের এর এবার আসছে অভিনেতার ‘কল্কি ২৮৯৮ এডি’। ইতোমধ্যে সিনেমাটি ঘিরে হাইপ তুঙ্গে।

এবার নতুন এক টিজার প্রকাশ করে উত্তাপ ছড়ালেন নির্মাতারা।

 

রবিবার (২১ এপ্রিল) নতুন একটি টিজার প্রকাশ করেছেন নির্মাতারা। সিনেমাটি থেকে অমিতাভ বচ্চনের চরিত্রটি ঘিরে টিজারটি বেশ আলোড়ন ফেলে দিয়েছে। এতে অমিতাভকে একেবারেই ভিন্ন লুকে দেখা গেছে।

আপাদমস্তক নোংরা কাপড় দিয়ে ঢাকা অমিতাভের। সারা শরীরে ও মুখে ব্যান্ডেজ। শুধু চোখ দুটো দেখা যাচ্ছে তাঁর। টিজারে অমিতাভ নিজের চরিত্রের নাম উল্লেখ করে বলতে শোনা গেছে যে তিনি অশ্বথামার পুত্র।
অর্থাৎ মহাভারতের অন্যতম আলোচিত চরিত্র অশ্বথামার চরিত্রে দেখা যাবে অমিতাভকে। অশ্বথামা গুরু দ্রোনাচার্যের পুত্র যিনি শ্রীকৃষ্ণের অভিশাপে অভিশপ্ত হয়েছিলেন।

 

নিজের এমন রহস্যময় চরিত্রের পোস্টার শেয়ার করে অমিতাভ বচ্চন লিখেছেন, ‘এবার জানার সময় হয়েছে যে তিনি কে!’

ইতোমধ্যে সামনে এসেছে নাগ অশ্বিন পরিচালিত এই ছবির কিছু ঝলক। যেখানে অমিতাভ বচ্চন ছাড়াও দেখা মিলেছে কমল হাসান, প্রভাস, দীপিকা পাড়ুকোন এবং দিশা পাটানির। পৌরাণিক কাহিনি থেকে অনুপ্রাণিত ও বৈজ্ঞানিক কল্পকাহিনির ওপর ভিত্তি করে তৈরি হয়েছে সিনেমাটি।

যদিও শুরুতে সিনেমাটি ‘প্রোজেক্ট কে’ হিসেবেই জানতেন সবাই। পরে এর নাম রাখা হয় ‘কল্কি ২৮৯৮ এডি’। একাধিক ভাষায় মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির। এটি প্রযোজনা করছে অশ্বিনী দত্ত। 

 

গত বছরের জুলাইতে আমেরিকার সান দিয়েগোয় কমিক কন অনুষ্ঠানের উদ্বোধনে সামনে এসেছিল কাল্কির প্রথম পোস্টার। তারপর থেকে এটি ঘিরে সিনেমাপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। ২০২৪ সালের সবচেয়ে বড়, বিগ বাজেট এবং প্রতীক্ষিত সিনেমার একটি হতে চলেছে ‘কল্কি ২৮৯৮ এডি’। ২১ জুলাই মুক্তি পেতে যাচ্ছে এটি।