NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬ | ২১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক
Logo
logo

আইপিএলে বোলারদের ভুগতে দেখে ভালো লাগছে না গাভাস্কারের


খবর   প্রকাশিত:  ২২ এপ্রিল, ২০২৪, ০১:০৩ এএম

আইপিএলে বোলারদের ভুগতে দেখে ভালো লাগছে না গাভাস্কারের

দেদার রান হচ্ছে এবারের আইপিএলে। সর্বোচ্চ স্কোর, সর্বোচ্চ রান তাড়া, পাওয়ার প্লেতে সর্বোচ্চ রান―সব কিছুরই দেখা মিলেছে আইপিএলের এবারের আসরে। গতকালই যেমন দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে পাওয়ার প্লেতে রান তোলার (১২৫ রান) রেকর্ড গড়েছে সানরাইজার্স হায়দরাবাদ।

ব্যাটারদের জন্য ব্যাপারটা দারুণ।

তবে ব্যাটারদের এই দাপটে বেশ অসহায় দেখাচ্ছে বোলারদের। এ ব্যাপারটাই পছন্দ হচ্ছে না সুনীল গাভাস্কারের। আইপিএলের ধারাভাষ্যকক্ষে আছেন সাবেক এই ভারতীয় কিংবদন্তি।

 

কাছ থেকেই তাই বোলারদের অসহায়ত্ব দেখছেন গাভাস্কার।

এমনকি বাউন্ডারি সীমানা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি, ‘আমি ব্যাট নিয়ে কোনো পরিবর্তন চাই না। কারণ সেটা নিয়মের মধ্যেই রয়েছে। কিন্তু আমি লম্বা সময় ধরে বলে আসছি, প্রত্যক মাঠের বাউন্ডারির সীমানা আরো বড় করতে। আজকের( গতকাল) মাঠ দেখলে সেখানে বাউন্ডারি আরো দুই মিটার বড় করার যথেষ্ট সুযোগ ছিল।
এটা একটা ছক্কা এবং ক্যাচের মধ্যে পার্থক্য তৈরি করে দিতে পারে। আপনি ডিজিটাল বোর্ডের বিজ্ঞাপনগুলো আরো সরাতে পারেন, তাতে বাউন্ডারি দুই-তিন মিটার বাড়বে। তা না হলে বোলাররাই ভুগবে।’

 

নেটে ব্যাটারদের টি-টোয়েন্টি ব্যাটিং অনুশীলন রোমাঞ্চকর হলেও মাঝে মাঝে এটা বিরক্তিকর বলেও মনে করেন গাভাস্কার, ‘আমরা গত কিছুদিনে টি-টোয়েন্টিতে যা দেখছি, তা হলো ক্রিকেট কোচরা যেভাবে নেটে ব্যাটিং করান, সবাই যার যার ইচ্ছামতো ব্যাট ঘোরায়। এটা দেখতে রোমাঞ্চকর কিন্তু একটা সময় এটা বিরক্তিতে পরিণত হয়।

আমি আরো কঠিন ভাষা ব্যবহার করতাম, কিন্তু না।’