NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

জোভান ও মাহির ফ্যানপেজ গায়েব


খবর   প্রকাশিত:  ১৯ এপ্রিল, ২০২৪, ০৪:০০ পিএম

জোভান ও মাহির ফ্যানপেজ গায়েব

ঈদ উপলক্ষে নির্মিত হয়েছিল নাটক ‘রূপান্তর’। রাফাত মজুমদার রিংকুর পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও সামিরা খান মাহি। গত ১৬ এপিল নাটকটি ইউটিউবে আপলোড করা হয়। তারপর থেকে তুমুল সমালোচনার মধ্যে পড়ে যায় নাটকটি।

অনেকের অভিযোগ নাটকটিতে ‘ট্রান্সজেন্ডার’ কে প্রমোট করা হয়েছে।

 

নাটকে অভিনয়ের জেরে ব্যাপক সমালোচনায় পড়েছেন অভিনেতা জোভান। সেই সমালোচনার আঁচড় লেগেছে অভিনেত্রী সামিরা খান মাহির গায়েও! কারণ তিনিও এতে অভিনয় করেছেন। এরইমধ্যে নাটকে অভিনয়ের জন্য ক্ষমা চেয়েছেন জোভান এবং নাটকটিতে স্পন্সর করার জন্য ক্ষমা চেয়েছে ওয়ালটনও।

 

তবে এখানে থেমে নেই! জোভান ও সামিরা খান মাহি দুজনের ফ্যানপেজ গায়েব করে দেয়া হয়েছে। জোভানের ১৯ লাখের পেজ ও মাহির ২৪ লাখের পেজটি আর ফেসবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

‘রূপান্তর’ ইউটিউবে প্রকাশের পর থেকেই শুরু হয় সমালোচনা। অসংখ্য পোস্ট ও লক্ষাধিক প্রতিক্রিয়া আসে নাটকটির বিরুদ্ধে।

তীব্র সমালোচনায় পড়ে নাটকটি ইউটিউব থেকে সরিয়ে ফেলা হয়।

 

তবে গেল বুধবার এ প্রসঙ্গে জোভান বলেছেন, আমি বুঝতে পারছি না নাটকটি নিয়ে কেন এমন সমালোচনা করা হচ্ছে। নাটকটির ভিউ হয়েছিল নব্বই হাজার। তাহলে বাকি মানুষ তো দেখেনি! আমার মনে হয় না তারা দেখেই সমালোচনা করছে। বিষয়টি নিয়ে আমি ঘোরের মধ্যে আছি।

বুঝতে পারছি না কী হচ্ছে।

 

নাটকটিতে অভিনয়ের কারণে জোভানের বিরুদ্ধেও দেওয়া হয়েছে বয়কটের ডাক। এমন আচরণ উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছেন এই অভিনেতা। তার ভাষায়, এটা উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে। কারণ সামগ্রিকভাবে কথা বলার চেয়ে ব্যক্তিগত আক্রমণটা বেশি হচ্ছে।

তবে নেটিজেনদের এমন সমালোচনার মুখে জোভান সিদ্ধান্ত নিয়েছেন দর্শক পছন্দ করেন না এমন কোনো চরিত্রে অভিনয় করবেন না। বললেন, যেহেতু মানুষ পছন্দ করছে না সেহেতু এসব আর করা যাবে না। এরপর থেকে এগুলো আর করব না।

বলে রাখা ভালো, হরমোনজনিত কারণে একজন মানুষের একা হয়ে যাওয়ার গল্প তুলে ধরা হয়েছে নাটকে। এটি নির্মাণ করেছেন রাফাত মজুমদার রিংকু। জোভান ছাড়াও অভিনয় করেছেন সামিরা খান মাহি, সাবেরী আলম ও সমাপ্তি মাসুক।