NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, নভেম্বর ৭, ২০২৬ | ২৩ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা যুক্তরাষ্ট্রে দুই মন্ত্রীর পদত্যাগের গুঞ্জন, হোয়াইট হাউস বলছে গুজব বিজেপি সরকারের সমালোচনা করে পোস্ট, তিন কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার ওভাল অফিস পরিবর্তনের পথ বন্ধ করতে ট্রাম্পের আদেশ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ ৮ কোটি মিসরীয় থাকতে কেন ভারতীয়কে বিয়ে করলেন আল-সায়েদ বেঞ্চে বসা থেকে বিদায়ের ঘোষণা, রোনালদোর ৪০ দিনের নাটকীয় অধ্যায় জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
Logo
logo

মেসির গোলে প্রস্তুতি ম্যাচে জয় পেল পিএসজি


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:১২ পিএম

মেসির গোলে প্রস্তুতি ম্যাচে জয় পেল পিএসজি

স্পোর্টস ডেস্ক: প্রাক-মৌসুম প্রস্তুতিতে পিএসজির হয়ে গোলের দেখা পেয়েছেন লিওনেল মেসি। একই সঙ্গে জাপান সফরে শুভসূচনা করেছে ক্রিস্তফ গালতিয়ের দল। টোকিওর নিউ ন্যাশনাল স্টেডিয়ামে বুধবার (২০ জুলাই) প্রীতি ম্যাচে জাপানের  ক্লাব কাওয়াসাকি ফ্রন্তালের বিপক্ষে ২-১ গোলে জিতেছে ফরাসি চ্যাম্পিয়নরা। 

ম্যাচের ৩২তম মিনিটে দলকে এগিয়ে নেন মেসি। ছয় গজ বক্সের ভেতর থেকে আশরাফ হাকিমির কাটব্যাকে আর্জেন্টাইন ফরোয়ার্ডের ডান পায়ের শটে বল প্রতিপক্ষের একজনের পায়ে লেগে জালে জড়ায়। ৫৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ২০ বছর বয়সী ফরাসি ফরোয়ার্ড আহনু কালিমেন্দু। নির্ধারিত সময়ের চার মিনিট বাকি থাকতে হেডে স্বাগতিকদের ব্যবধান কমানো গোলটি করেন কাজুইয়া ইয়ামামুরা।

পিএসজির সঙ্গে নতুন চুক্তির পর এদিন প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে নামেন কিলিয়ান এমবাপ্পে। খেলেন ব্রাজিলিয়ান তারকা নেইমারও। আক্রমণত্রয়ীর কেউই অবশ্য পুরো ম্যাচ খেলেননি। এমবাপ্পে ও নেইমার খেলেন প্রথমার্ধ পর্যন্ত। ৬২তম মিনিটে তুলে নেওয়া হয় মেসিকেও। 

 

গত মৌসুমের শুরুতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি দেন মেসি। তবে প্যারিসের ক্লাবটির হয়ে গোলের জন্য সংগ্রাম করতে হয় তাকে। ২০০৫-০৬ মৌসুমের পর লিগে সবচেয়ে কম গোল করেন তিনি। লিগ ওয়ানের গত আসরে মাত্র ৬ গোল করেন মেসি। সব প্রতিযোগিতা মিলিয়ে জালের দেখা পান ১১ বার।

উল্লেখ্য, পিএসজি বর্তমানে প্রাক মৌসুম প্রীতি ম্যাচ খেলতে জাপানে অবস্থান করছে। আগামী শনিবার উরাওয়া রেডসের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবেন মেসিরা। এর একদিন পর সোমবার গাম্বা ওসাকার বিপক্ষে ম্যাচ খেলে ফ্রান্সে ফিরে আসবে ফরাসি চ্যাম্পিয়নরা। এরপর আগামী ১ আগস্ট নঁতের বিপক্ষে ত্রফি দেস চ্যাম্পিওঁর ম্যাচ দিয়ে আনুষ্ঠানিকভাবে ২০২২-২৩ মৌসুম শুরু করবে দলটি। এর আগে প্যারিসে প্রথম প্রীতি ম্যাচে কাভিয়ি-হুয়োকে ২-০ গোলে হারায় তারা।