NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

উচ্ছ্বসিত মমতাজ


খবর   প্রকাশিত:  ১৭ এপ্রিল, ২০২৪, ০১:৫৩ এএম

উচ্ছ্বসিত মমতাজ

ফোকসম্রাজ্ঞী মমতাজ বেগম এবারের সংসদ নির্বাচনের পর থেকে আবারও গানে পুরোদমে ব্যস্ত হয়ে পড়েছেন। এবারের ঈদেরও বেশ কিছু অনুষ্ঠানে অংশ নিয়েছেন তিনি। বরাবরের মতো তিনি এবারও ঈদের চাঁদ রাতে বেসরকারি টিভি চ্যানেল বাংলাভিশনে লাইভ অনুষ্ঠানে অংশ নেন।

এদিকে মমতাজ এবারর ঈদ উপলক্ষে কৌশিক হোসেন তাপসের কথা সুর ও সংগীতে টিএম রেকর্ডসের ব্যানারে ‘তেজপাতা’ শিরোনামের একটি গান গেয়েছেন। ঈদ উপলক্ষে ১০ মার্চ গানটি প্রকাশিত হয়েছে টিএম রেকর্ডসের ইউটিউব চ্যানেলে।

 

এদিকে মমতাজ বেগম এ গানটি নিয়ে উচ্ছ্বসিত হয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন তার সোশ্যাল মিডিয়ায়। এতে মমতাজ লেখেন, “বাংলাদেশের সর্ববৃহৎ প্রযোজনা প্রতিষ্ঠান টিএম রেকর্ডস থেকে প্রকাশিত, তাপসের কথা, সুর, সংগীত ও ভিডিও নির্দেশনায় নির্মিত ‘তেজপাতা’ এখন বিশ্বের অন্যতম সম্মানজনক নিউইয়র্কের টাইমস স্কয়ারের বিলবোর্ডে!’

বিজ্ঞাপন

উচ্ছ্বসিত মমতাজ

 

মমতাজ আরও লেখেন, ‘আমার কণ্ঠে গাওয়া বাংলা গানের এই রকম বিশ্বমানের প্রচারণা নিসন্দেহে আমার এবং আমাদের জন্য ভীষণ গর্বের। বাংলা গানকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে আমাদের এ পথচলা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আপনাদের সবার ভালোবাসা আর অনুপ্রেরণা আমাদের শক্তি। আমরা চিরকৃতজ্ঞ।’