NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬ | ২১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক
Logo
logo

বিফলে রোহিতের সেঞ্চুরি, খরুচে মোস্তাফিজ এবং চেন্নাইয়ের জয়


খবর   প্রকাশিত:  ১৭ এপ্রিল, ২০২৪, ০৬:০৭ পিএম

বিফলে রোহিতের সেঞ্চুরি, খরুচে মোস্তাফিজ এবং চেন্নাইয়ের জয়

 

ব্যাট হাতে দারুন ভাবে জ্বলে উঠলেন রোহিত শর্মা। খেললেন অপরাজিত ১০৫ রানের ইনিংস; কিন্তু তার এই ইনিংসটি কোন কাজেই লাগলো না মুম্বাই ইন্ডিয়ান্সের। চেন্নাই সুপার কিংসের কাছে হারতে হলো ২০ রানের ব্যবধানে।

টস হেরে ব্যাট করতে নামে ২০৬ রানের স্কোর গড়ে তোলে চেন্নাই সুপার কিংস। ২১৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রোহিত শর্মার ৬৩ বলে ১০৫ রানের অপরাজিত ইনিংসটি সত্ত্বেও ৬ উইকেটে ১৮৬ রানে থেমে যেতে হল মুম্বাই ইন্ডিয়ান্সকে। মূলত রোহিত শর্মা ছাড়া মুম্বাইয়ের আর কোনো ব্যাটার‌ই দাঁড়াতে পারেনি চেন্নাই বোলারদের সামনে।

 

যদিও বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে বেদম পিটুনি দিয়েছিল রোহিত শর্মা এন্ড কোং। ৪ ওভার বল করে ওভারপ্রতি ১৩.৭৫ করে মোট ৫৫ রান দেন মোস্তাফিজ। উইকেট নেন ১টি। তবে চেন্নাইয়ের শ্রীলংকান পেসার বেবি মালিঙ্গাখ্যাত মাথিসা পাতিরানার বিধ্বংসী বোলিংয়ের মুখেই হাঁটতে হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সকে। চার ওভারে ২৮ রান দিয়ে চার উইকেট নেন তিনি। ম্যাচ সেরাও নির্বাচিত হন এই পেসার।

 

২০৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭.১ ওভারে ৭০ রানের জুটি গড়ে তোলেন রোহিত শর্মা এবং ইশান কিশান। ১৫ বলে ২৩ রান করে ইশান আউট হয়ে গেলে পেছনের পায়ে চলে যায় মুম্বাই। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। তিলক ভার্মা ২০ বলে ৩১ রান করলেও দলকে পরাজয় থেকে বাঁচাতে পারেননি। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন রোহিত শর্মা। ৬৩ বলে ১১ বাউন্ডারি ও ৫ ছক্কায় ১০৫ রান করেন তিনি।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ২০৬ রান করে চেন্নাই সুপার কিংস। রুতুরাজ গায়কোয়াড় করেন ৬৯ রান। শিভাম দুবে করেন ৬৬ রান। শেষ মুহূর্তে ধোনি ৪ বলে করেন ২০ রান।