NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান
Logo
logo

গণমাধ্যমকর্মী আইনের খসড়া সংশোধনের লিখিত প্রস্তাবনা হস্তান্তর


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ০৭:৪১ এএম

গণমাধ্যমকর্মী আইনের খসড়া সংশোধনের লিখিত প্রস্তাবনা হস্তান্তর

ঢাকা: গণমাধ্যমকর্মী আইনের খসড়া সংশোধনের বিষয়ে লিখিত প্রস্তাবনা তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং সচিব মো. মকবুল হোসেনের কাছে হস্তান্তর করেছেন সাংবাদিক নেতারা।

আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে তথ্যমন্ত্রীর দপ্তরে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম মিঠু, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব আলম ও সাধারণ সম্পাদক শহীদুল হক জীবন, ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক আবুল হাসান এবং বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি স্বপন খন্দকার প্রস্তাবনাটি মন্ত্রী ও সচিবের হাতে তুলে দেন। 

মন্ত্রণালয় প্রস্তাবনাটি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির কাছে পাঠাবে। 

সাংবাদিক নেতারা এ সময় সংবাদপত্রের প্রচার সংখ্যা বাস্তবতার নিরিখে নির্ধারণ, সাংবাদিকদের তথ্য অধিদপ্তরের অ্যাক্রিডেটেশন কার্ড প্রদানের ক্ষেত্রে যথার্থতা বিচার এবং প্রয়োজনীয় সংশোধন সম্পন্ন করে দ্রুত নবম ওয়েজবোর্ড বাস্তবায়নের পদক্ষেপ নেয়ার দাবি তুলে ধরেন। 

মন্ত্রী ড. হাছান মাহমুদ দাবিগুলো দ্রুত পর্যালোচনা করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।