NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬ | ২১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক
Logo
logo

বায়ার্নের জয়, লেভারকুসেনের অপেক্ষা


খবর   প্রকাশিত:  ১৪ এপ্রিল, ২০২৪, ০৮:০১ পিএম

বায়ার্নের জয়, লেভারকুসেনের অপেক্ষা

বুন্দেসলিগার শিরোপার জন্য আর একটি জয়ের অপেক্ষা করতেই হচ্ছে বায়ার লেভারকুসেনকে। আজ কোলনের বিপক্ষে বায়ার্ন মিউনিখ হেরে গেলে সেই উৎসব করতে পারত তারা আজই। তবে লিগে আগের দুই ম্যাচে হারা বায়ার্ন এদিন ২-০ গোলের জয় নিয়ে অপেক্ষা বাড়িয়েছে লেভারকুসেনের।

 

গোলশূন্য প্রথমার্ধের পর পর্তুগিজ মিডফিল্ডার রাফায়েল গ্যারেরোর লক্ষ্যভেদে এগিয়ে যায় বায়ার্ন।

শেষদিকে জয়ের ব্যবধান বাড়িয়েছেন থমাস মুলার। লিগ শিরোপা প্রায় হাতছাড়া হয়ে যাওয়ায় টমাস টুখেলের মূল মনোযোগ এখন চ্যাম্পিয়নস লিগে। গত সপ্তাহে আর্সেনালের মাঠে প্রথম লেগ ড্র করে ফেরায় ঘরের মাঠে জিতে এখন সেমিফাইনালে উঠতে চায় বাভারিয়ানরা। সেটি মাথায় রেখেই আজ দল নামিয়েছিলেন বায়ার্ন কোচ।
কোলনের বিপক্ষে সেই জয়ের আত্মবিশ্বাসই সঙ্গী করেছে তারা, আর পিছিয়ে দিয়েছে লেভারকুসেনের প্রথম বুন্দেসলিগা জয়ের উৎসব।

 

 

আগামীকাল ঘরের মাঠে ওয়ের্ডার ব্রেমেনকে হারিয়েই অবশ্য সেই উৎসবে মাততে পারে জাবি আলনসোর দল। বুন্দেসলিগায় ২৮ ম্যাচে ৭৬ পয়েন্ট তাদের। ২৯ ম্যাচে বায়ার্নের পয়েন্ট ৬৩।

  অর্থাৎ লেভারকুসেন আর এক ম্যাচ জিতে গেলে বায়ার্ন পরের সব ম্যাচ জিতেও ছুঁতে পারবেনা তাদের।