NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ২৯, ২০২৬ | ১৪ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ঢাবিতে নীল দলের কার্যক্রম নিষিদ্ধ ও শাস্তির দাবিতে উপাচার্যকে স্মারকলিপি আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে ফিলিপাইনের সমর্থন চাইল বাংলাদেশ গেজেট বাতিলের পর আপিলে ফিরছেন ৩৪ জুলাইযোদ্ধা স্পেন ও ফ্রান্সে ভয়াবহ দাবানল: দেড় লাখের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে সিনেপ্লেক্সে একসঙ্গে মুক্তি পেল ৪ আলোচিত সিনেমা আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’
Logo
logo

ইইউ ব্র্যান্ডি নিয়ে চীনের এন্টি-ডাম্পিং তদন্ত স্বচ্ছভাবে পরিচালনা করা হবে


স্বর্ণা: প্রকাশিত:  ১৮ এপ্রিল, ২০২৪, ১০:০০ এএম

ইইউ ব্র্যান্ডি নিয়ে চীনের এন্টি-ডাম্পিং তদন্ত স্বচ্ছভাবে পরিচালনা করা হবে

চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েন থাও গতক (সোমবার) প্যারিসে ফরাসি ব্র্যান্ডি কোম্পানি ও শিল্প সমিতির সাথে আলোচনার সময় বলেন, ইইউ ব্র্যান্ডি নিয়ে চীনের এন্টি-ডাম্পিং তদন্ত দেশীয় শিল্পের আবেদনের প্রেক্ষাপটে শুরু হয়েছিল, যার লক্ষ্য কোনো নির্দিষ্ট ইইউ সদস্যরাষ্ট্র নয়; তদন্তের ফলাফলও পূর্বনির্ধারিত নয়। এ ক্ষেত্রে চীনা আইন এবং ডব্লিউটিও-র নিয়ম অনুসারে, খোলাখুলি ও স্বচ্ছভাবে তদন্ত পরিচালনা করা হবে এবং সংশ্লিষ্ট পক্ষের বৈধ অধিকার সম্পূর্ণভাবে রক্ষা করা হবে। 

ওয়াং ওয়েন থাও বলেন, চলতি বছর চীন ও ফ্রান্সের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী। চীন-ফরাসি অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার ব্যাপক সম্ভাবনা রয়েছে। চীন ফরাসি ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে সহযোগিতা জোরদার করতে এবং চীন-ফরাসি অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের স্থিতিশীল উন্নয়নের পক্ষে কাজ করে যেতে ইচ্ছুক। 

তিনি বলেন, চীনের বড় বাজার আছে এবং বিপুল বাণিজ্যের সম্ভাবনাও রয়েছে। ২০২৪ হলো চীনের "ভোগ প্রচারের বছর"। এ বছর উচ্চমানের আমদানিকৃত পণ্যের আরও বৃদ্ধি পাবে। ফরাসি কোম্পানিগুলো চীনের উন্নয়নের সুযোগ গ্রহণ করতে পারে।
ফ্রেঞ্চ কগনাক অ্যাসোসিয়েশন, ফ্রেঞ্চ আরমাগনাক অ্যাসোসিয়েশন এবং ফ্রেঞ্চ ফেডারেশন অফ ওয়াইন অ্যান্ড স্পিরিটস এক্সপোর্টার্স সহ তিনটি শিল্প সমিতির নেতারা এবং পেরনোড রিকার্ড, এলভিএমএইচ, এবং রেমি কন্ট্রেউসহ পাঁচটি কোম্পানির সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত প্রতিনিধিরা চীনের তদন্ত-প্রক্রিয়ার সাথে সক্রিয়ভাবে সহযোগিতা করতে এবং চীনা বাজারে নিজেদের ভাগ্যের অনুসন্ধান চালিয়ে যেতে ইচ্ছুক বলেও জানান। 
সূত্র:চায়না মিডিয়া গ্রুপ।