NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২৭, ২০২৬ | ১৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশ-মায়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে পারমাণবিক স্থাপনা পরিদর্শনের সুযোগ রয়েছে: আইএইএ প্রধান যে কারণে ম্যাডোনার বহুল প্রতীক্ষিত বায়োপিক বাতিল হলো রূপকথা লিখে আর্জেন্টিনাকে পেল কেপ ভার্দে, সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিদায় চীন সব সময় বাংলাদেশের পাশে থাকবে : শি জিনপিং বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কেতন হত্যায় পরস্পরকে দুষছেন সিয়া-চেতন ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ১৮৮ আর্জেন্টিনা-স্পেন শেষ ৩২-এ মুখোমুখি হতে পারে অভিনেত্রীর ফ্ল্যাট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
Logo
logo

বাংলাদেশে আসছেন আতিফ আসলাম, জানালেন তারিখ


খবর   প্রকাশিত:  ০৯ এপ্রিল, ২০২৪, ০৭:২০ পিএম

বাংলাদেশে আসছেন আতিফ আসলাম, জানালেন তারিখ

গত মার্চের শেষ দিকে সামাজিক মাধ্যমে এক পোস্ট দিয়ে বাংলাদেশে আসার কথা জানিয়েছিলেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। বাংলাদেশে আসতে যাচ্ছেন বললেও ঠিক কবে নাগাদ আসবেন- তা উল্লেখ করেননি আতিফ। তবে এবার সেই তারিখও জানিয়ে দিলেন আতিফ আসলাম।

আগামী ১৯ এপ্রিল ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় এই সংগীতশিল্পী।

রবিবার (৭ এপ্রিল) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন এই গায়ক নিজেই। পোস্টে নিজের একটি ছবি শেয়ার করেন গায়ক যেখানে উল্লেখ করা রয়েছে যে তিনি আগামী ১৯ এপ্রিল (শুক্রবার) রাজধানীর বসুন্ধরার ক্রিকেট গ্রাউন্ডে লেট’স ভাইবের আয়োজনে অনুষ্ঠিত কনসার্টে পারফর্ম করবেন।

 

মুহূর্তের মধ্যেই আতিফের এই পোস্ট ঝড় তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আতিফকে বাংলাদেশে দেখতে উদগ্রীব হয়ে আছেন তাঁর ভক্তরা, এমন মন্তব্যে ভরে যাচ্ছে কমেন্টবক্স।

গায়ককে স্বাগতম জানাচ্ছেন তাঁর বাংলাদেশি অনুরাগীরা।

 

আতিফ আসলাম এর আগে ২০১৩ সালে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে ঢাকায় এসেছিলেন। দীর্ঘ ১১ বছর পর আবারো ঢাকায় পা রাখতে পারেন বলিউডের জনপ্রিয় গায়ক। চলতি বছরই তিনি সংগীত ক্যারিয়ারে ২০ বছর পূর্ণ করবেন।