NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬ | ২১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক
Logo
logo

‘আমার স্ট্রাইক রেট নিয়ে মানুষের কেন এত সমস্যা’


খবর   প্রকাশিত:  ০৯ এপ্রিল, ২০২৪, ১২:২২ পিএম

‘আমার স্ট্রাইক রেট নিয়ে মানুষের কেন এত সমস্যা’

স্ট্রাইক রেট নিয়ে কথা শুনতে শুনতে বাবর আজম মনে হয় ক্লান্তই হয়ে পড়েছেন! পাকিস্তান ক্রিকেটে গত কয়েক দিন ধরে চলা নাটকীয়তার মাঝে এবার সেই স্ট্রাইক রেট নিয়েই মুখ খুললেন বাবর।

বাবরের স্ট্রাইক রেট নিয়ে সমালোচনা বিশেষ করে টি-টোয়েন্টিতে। ১০৯ ম্যাচের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাঁর স্ট্রাইক রেট ১২৯.১২। স্ট্রাইক রেট নিয়ে মানুষের সমালোচনায় বিরক্ত বাবর বলেছেন, ‘হাতে উইকেট থাকলে ২০০ স্ট্রাইক রেটেও খেলা যায়।

আমি বুঝি না, আমার স্ট্রাইক রেট নিয়ে মানুষের কেন এত সমস্যা? তারা বলবে ১৫০ স্ট্রাইক রেটে ব্যাট করা উচিত। তারপর বলবে ১৭০। এরপর আমি যদি ১৭০-এ ব্যাট করি, বলবে ২০০ স্ট্রাইক রেটে খেলা উচিত। প্রত্যেক খেলোয়াড়ের নিজস্ব একটা ধরন আছে।
আমি নিজেকে অন্য কারো সঙ্গে তুলনা করতে পছন্দ করি না।’

 

স্ট্রাইক রেট নয়, বরং দলের জয়ের কথা ভাবেন বাবর, ‘আমি শুধু দলের জয়ের কথাই ভাবি। কিভাবে ইনিংসটাকে গড়ে তুললাম, সেটা ভাবি। স্ট্রাইক রেট ব্যাপারটা আসলে ভিন্ন গল্প।

ইনিংস গড়া আর ম্যাচ জেতানো আলাদা দুটি বিষয়। ম্যাচ জিতলে দুটোই হয়ে যায়। কিভাবে প্রথম ছয় ওভার খেললেন, পরের ওভারগুলোতে কী করলেন, এগুলো একটার পর একটা প্রক্রিয়ার ব্যাপার।’

 

পরিস্থিতি অনুকূলে থাকলে স্বাধীনভাবে খেলা যায় জানিয়ে বাবর যোগ করেন, ‘আমি ক্রিকেট খেলতে জানি। আমি জানি, বাড়তি কী যোগ করতে হবে।

এখানে পরিস্থিতিটাই আসল। পরিস্হিতি অনুকূলে থাকলে তো আমি স্বাধীনভাবেই খেলব।’