NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬ | ২১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক
Logo
logo

বাংলাদেশকে হতাশায় ডোবানো কামিন্দু জিতলেন মাসসেরার পুরস্কার


খবর   প্রকাশিত:  ০৮ এপ্রিল, ২০২৪, ১০:৪৪ পিএম

বাংলাদেশকে হতাশায় ডোবানো কামিন্দু জিতলেন মাসসেরার পুরস্কার

আইসিসির মার্চের মাসসেরার পুরস্কারের লড়াইয়ে কামিন্দু মেন্ডিসের সঙ্গে মনোনয়ন পেয়েছিলেন মার্ক অ্যাডায়ার ও ম্যাট হেনরি। আয়ারল্যান্ড পেসার অ্যাডায়ার ও নিউজিল্যান্ড পেসার হেনরিকে পেছনে ফেলে পুরস্কার জিতেছেন কামিন্দু।

গত মাসে বাংলাদেশ সফরে দুর্দান্ত পারফরম্যান্সেরই পুরস্কার পেলেন এই শ্রীলঙ্কান ব্যাটার। তৃতীয় শ্রীলঙ্কান ক্রিকেটার হিসেবে আইসিসির মাসসেরার পুরস্কার জিতলেন কামিন্দু।

এর আগে বাঁহাতি স্পিনার প্রভাত জয়াসুরিয়া ও লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা এই পুরস্কার জিতেছিলেন।

 

পুরস্কার জেতার অনুভূতি জানাতে গিয়ে কামিন্দু আইসিসিকে বলেছেন, 'মাসসেরার এই পুরস্কার জিতে আমি অনেক খুশি। এটা আমার আন্তর্জাতিক ক্যারিয়ারের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। এমন অর্জন মাঠে দল, দেশ এবং সমর্থকদের জন্য ভালো পারফরম্যান্সের তাগিদ বাড়ায়।

'

 

মনোনয়ন পাওয়া বাকি দুই ক্রিকেটারের প্রতিও শুভকামনা জানিয়েছেন কামিন্দু। বাংলাদেশের বিপক্ষে গত মাসে তিন সংস্করণেরই সিরিজ খেলে শ্রীলঙ্কা। তবে টেস্ট সিরিজের পারফরম্যান্সই কামিন্দুকে অন্যদের চেয়ে আলাদা করেছে।

সিলেটে প্রথম টেস্টের প্রথম ইনিংসে দলের চরম বিপর্যয়ের মুখে ব্যাটিংয়ে নেমে ১০২ রানের দারুণ এক ইনিংস খেলেন কামিন্দু।

দ্বিতীয় ইনিংসে আরো চওড়া তাঁর ব্যাট। এবার খেলেন ১৬৪ রানের অনবদ্য এক ইনিংস। চট্টগ্রামে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে আবার খেলেন ৯২ রানের অপরাজিত ইনিংস। সঙ্গে দ্বিতীয় ইনিংসে নেন বাংলাদেশের তিন উইকেট। সব মিলিয়ে ম্যাচসেরা ও সিরিজসেরা দুই পুরস্কারই যায় তাঁর পকেটে।
এবার জিতে গেলেন আইসিসির মাসসেরার পুরস্কারও।