NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬ | ২১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক
Logo
logo

ড্রয়ে শেষ হলো লিভারপুল-ম্যানইউ ম্যাচ, শীর্ষেই থাকল আর্সেনাল


খবর   প্রকাশিত:  ০৮ এপ্রিল, ২০২৪, ১০:৩৭ পিএম

ড্রয়ে শেষ হলো লিভারপুল-ম্যানইউ ম্যাচ, শীর্ষেই থাকল আর্সেনাল

লিভারপুলের সামনে সুযোগ ছিল শীর্ষে ফেরার। তবে ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে জিততে পারেনি অলরেডরা। ড্র'তেই শেষ হয়েছে ম্যানইউ-লিভারপুল মহারণ। প্রথমে এগিয়ে গেলেও টানা দুই গোল হজম করে লিভারপুল।

পরে স্পট কিক থেকে দলকে ম্যাচে ফেরান মোঃ সালাহ।

 

খেলার ২৩ মিনিটে লুইস ডিয়াজের গোলে এগিয়ে যায় ইয়ুর্গেন ক্লপের দল। ডারউইন নুনেজের অ্যাসিস্টে ছয়গজ দূর থেকে ডান পায়ের শটে দুর্দান্ত গোল করেন ডিয়াজ। দ্বিতীয়ার্ধের শুরুতে (৫০তম মিনিট) ওই গোল শোধ দিয়ে দেয় ম্যানচেস্টার ইউনাইটেড।

 

লিভারপুলের রক্ষণভাগের এক খেলোয়াড়ের ভুলে বল পেয়ে আগুয়ান গোলরক্ষককে ৩৫ গজ দূর থেকে নেওয়া শটে বল জালে জড়িয়েছেন পর্তুগিজ তারকা। স্বাগতিক সমর্থকদের উচ্ছ্বাসে ভাসিয়ে খানিকটা পরে রেড ডেভিলদের এগিয়ে দেন কোবি মাইনু (২-১)। অ্যারন ফন বিসাকার অ্যাসিস্টে বক্সের বাঁ প্রান্ত দিয়ে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন কোবি মাইনু। ৮৪ মিনিটে লিভারপুলের হয়ে সমতা ফেরান মোহাম্মেদ সালাহ।

ম্যানইউর অ্যারন বিসাকা বক্সের মধ্যে হার্ভে ইলিয়টকে ফাউল করলে পেনাল্টি পায় লিভারপুল। স্পট কিকে বল জালে জড়াতে একদম ভুল করেননি মিসরীয় ফরোয়ার্ড।

 

৩১ ম্যাচে আর্সেনালের অর্জন ৭১ পয়েন্ট। সমান ম্যাচে লিভারপুলের সংগ্রহও ৭১ পয়েন্ট। তবে গোল পার্থক্যে এগিয়ে থেকে শীর্ষেই আছে আর্সেনাল।

 আর তিনে থাকা বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির পয়েন্টও ৭০। শীর্ষে থাকা তিন দলের মধ্যে ব্যবধান মাত্র এক পয়েন্ট।