NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

দুই সেঞ্চুরির ম্যাচে কোহলিকে ম্লান করে নায়ক বাটলার


খবর   প্রকাশিত:  ০৯ এপ্রিল, ২০২৪, ১২:১৩ এএম

দুই সেঞ্চুরির ম্যাচে কোহলিকে ম্লান করে নায়ক বাটলার

আইপিএলের এবারের মৌসুমের শুরু থেকে রানের ফোয়ারা বইছে। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ (২৭৭) ও দ্বিতীয় সর্বোচ্চ (২৭২) রানের দেখা মিলেছে। কিন্তু দুর্ভাগ্য সেঞ্চুরির দেখা মিলছিল না।

অবশেষে আইপিএলের ১৯তম ম্যাচে এসে সেঞ্চুরির দেখা মিললো। তাও একটি নয়, একই ম্যাচে দুটি। প্রথম সেঞ্চুরি করলেন বিরাট কোহলি। ভারতসেরা ব্যাটারের সেঞ্চুরিকে ম্লান করে দিলো জস বাটলারের সেঞ্চুরি। কোহলির রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৬ উইকেটে হারিয়ে দিলো বাটলারের রাজস্থান রয়্যালস।

 

জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে বিরাট কোহলির ৭২ বলে ১১৩ রানের ওপর ভর করে বেঙ্গালুরু ৩ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৮৩ রান। ফ্যাফ ডু প্লেসি করেন ৪৪ রান। আর কেউ রানই করতে পারেননি। কোহলি সেঞ্চুরি করলেও তা ছিল খরুচে। ৭২টি বল একাই খেলেছেন তিনি। ১২টি বাউন্ডারির সঙ্গে ৪টি ছক্কার মার মারেন।

জবাব দিতে নেমে জসস্বি জয়সওয়াল ২ বলে কোনো রান না করে আউট হয়ে গেলেও জস বাটলার এবং সাঞ্জু স্যামসন মিলে ১৪৮ রানের জুটি গড়েন। ৪২ বলে ৬৯ রান করে স্যামসন আউট হলেও জস বাটলার ৫৮ বলে সেঞ্চুরি করে অপরাজিত থাকেন। ২০তম ওভারের প্রথম বলে ক্যামেরন গ্রিনকে ছক্কা মেরে দলকে জয় উপহার দেওয়ার পাশাপাশি নিজের সেঞ্চুরিও পূরণ করেন তিনি। ৯টি বাউন্ডারির সঙ্গে ৪টি ছক্কার মার মারেন বাটলার।

 

 

এ নিয়ে ৪ ম্যাচের সবগুলোতে জিতে পূর্ণ ৮ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে রাজস্থান রয়্যালস। রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৫ ম্যাচের মধ্যে জিতেছে মাত্র ১টিতে। অবস্থান তাদের ৮ নম্বরে।