NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

ব্রেসলেট উপহার দেওয়া মিমের সেই ভক্ত আর নেই


খবর   প্রকাশিত:  ০৬ এপ্রিল, ২০২৪, ১২:১০ পিএম

ব্রেসলেট উপহার দেওয়া মিমের সেই ভক্ত আর নেই

তারকাদের ভক্তের কোনো শেষ নেই। অসংখ্য ভক্তদের মাঝে কিছু ভক্ত থাকে আলাদা। তারা নানাভাবে তারকাদের সঙ্গে জড়িয়ে থাকেন। যারা আসলে তারকাদেরও নজর কাড়েন।

সে রকমই একজন ভক্ত ছিলেন নাজিয়া। তিনি ছিলেন চলচ্চিত্র তারকা বিদ্যা সিনহা মিমের ভক্ত। তাদের মধ্যে যোগাযোগও হয়েছিল। ভক্ত মিমকে ব্রেসলেটও উপহার দিয়েছিলেন।
সেই ভক্ত গত ১ এপ্রিল সন্ধ্যায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। এতে গভীর শোকাহত নায়িকা।

 

মিম বলেন, ‘আজকে আমি এমন একটা মানুষের ব্যাপারে কথা বলছি যাকে আমি চিনেছি খুব অল্প সময়ের জন্য। কিন্তু এই অল্প সময়ে উনি আমার খুব কাছের একজন হয়ে গিয়েছিল।

কিন্তু তাকে আরো ভালো করে জানার আগেই তিনি চলে গেলেন আমাদের সবাইকে ছেড়ে।’

 

তিনি বলেন, ‘ডক্টর নাজিয়া, আমার এত বছরের ক্যারিয়ারে যদি সত্যিকারের স্পেশাল একজন ভক্ত পেয়ে থাকি, তবে সেটা ছিলেন উনি। আমার এই পর্যন্ত মুক্তি পাওয়া সকল সিনেমার ফার্স্ট শো তিনি দেখতেন! গত বছর অন্তর্জাল যখন মুক্তি পায় তিনি তখন জানতে পরে আমি ওই দিন আসব। আমার অপেক্ষায় উনি সারা দিন ওখানে বসে ছিলেন। আমি যাওয়ার পর আমাকে দেখেই তিনি এত খুশি হয়েছিলেন।

আমাকে তখনই একটা ব্রেসলেট দেন। আমি নিজেই খুব অবাক হই যে আমাকেও কেউ কখনো না জেনে না দেখে এতটা পছন্দ করতে পারে। আমি আজকেও তার দেওয়া সেই ব্রেসলেট পরেছিলাম।’

 

মৃত্যুর খবর মেনে নিতে কষ্ট হচ্ছে উল্লেখ করে মিম বলেন, ‘আজ কী মনে করে যেন আপুর প্রফাইলে গিয়ে দেখি আপুর কাছের মানুষ লিখছে আপু আর নেই। প্রথমে আসলেই মানতে পারিনি। আপুকে অনেকবার ফোন করলাম এই আশায় যে তিনি ধরে বলবেন সব ঠিক আছে আর আমি ভুল দেখছি। আমার ভুল ভেঙেছে এবং ওটাই সত্যি যেটা মেনে নিতে আমার কষ্ট হচ্ছে। আপু আর নেই আমাদের মাঝে।’

তিনি বলেন, ‘জীবনটা আসলেই অনেক অনিশ্চিত। কাল রাত থেকে মন খুব খারাপ। নাজিয়ার সাথে আমার খুব অল্প সময়ের পরিচয়, কিন্তু যেইটুকু সময় তাকে জেনেছি সেই সময়টুকু খুব সুন্দর কেটেছে। আপুর জন্য সবাই দোয়া করবেন।’