NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬ | ২১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক
Logo
logo

টেস্ট সিরিজে ভরাডুবি অভিজ্ঞদের নিয়ে হতাশা


খবর   প্রকাশিত:  ০৫ এপ্রিল, ২০২৪, ১০:১৬ পিএম

টেস্ট সিরিজে ভরাডুবি অভিজ্ঞদের নিয়ে হতাশা

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে প্রতিদ্বন্দ্বিতা হলেও দুই ম্যাচের টেস্ট সিরিজে শ্রীলঙ্কার কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ। টেস্ট সিরিজটি বাংলাদেশের অনেক দিনের দুঃস্মৃতির কারণ হবে। প্রথমত, হারের ধরণ। দ্বিতীয়ত, ঘরের মাঠে ভালো উইকেটে খেলেও ব্যাটারদের হতশ্রী ব্যাটিং।

 

বিশেষ করে নাজমুল হোসেন শান্ত, লিটন দাস তুলনামূলক নতুনদের মধ্যে মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপুদের ব্যাট কথা বলেনি একদমই। টেস্ট দলের নিয়মিত ক্রিকেটার মমিনুল হকও বড় ইনিংস খেলতে পারেননি। সাকিব আল হাসান চট্টগ্রাম টেস্টে ফিরে ব্যাট হাতে খুব বেশি অবদান রাখতে পারেননি। প্রতিদ্বন্দ্বিতা গড়তে না পারা নিয়ে আক্ষেপ তো আছেই, বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, অভিজ্ঞদের পারফরম্যান্স তাঁকে বেশ হতাশ করেছে।

 

আজ মিরপুরে অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে বাংলাদেশের নারী দলের শেষ টি-টোয়েন্টি শেষে জালাল ইউনুস বলেন, ‘আসলে ম্যাচ তো হারতেই পারে। কিন্তু প্রতিদ্বন্দ্বিতা হয় নাই। যেটা সবচেয়ে বড় কথা হচ্ছে, যদি ওরা (শ্রীলঙ্কা) ৫০০ রান করতে পারে, তাহলে আমরা ৪৫০ করতে পারলাম না কেন? ৪০০+ করতে পারলাম না কেন? এখানে বড় একটা আক্ষেপ আছে। ঘরের মাঠ।

দুইটা ম্যাচ ভালো উইকেটে খেলেছি। আমরা চট্টগ্রাম এবং সিলেট নিয়েছিলাম ব্যাটারদের সুযোগ দেওয়ার জন্য, যাতে তারা রান করতে পারে। আমার কাছে মনে হয়েছে, টেস্টে যারা নতুন ক্রিকেটার খেলছে, ওদের একটু সময় দিতে হবে। টেস্ট দলে এসে প্রথম থেকেই মানিয়ে নেওয়া একটু কঠিন। কিন্তু অভিজ্ঞ যারা ছিল, যারা রান করে নাই, আশা করেছিলাম...।
অভিজ্ঞ ক্রিকেটারদের থেকে দুইটা জুটি হলে আমাদের হয়ে যেত। কিন্তু আমরা তাদের কাছ থেকে পাই নাই, এটা আমাদের বড় একটা আক্ষেপ। বোলিং মোটামুটি ভালো হয়েছে।’

 

টেস্ট সিরিজ শেষ হয়েছে গতকাল। জালাল ইউনুস জানিয়েছেন, টেস্ট সিরিজে ব্যর্থতার কারণ খুঁজতে অভিজ্ঞ ক্রিকেটারদের সঙ্গে বসবেন তাঁরা।