NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২৭, ২০২৬ | ১৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশ-মায়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে পারমাণবিক স্থাপনা পরিদর্শনের সুযোগ রয়েছে: আইএইএ প্রধান যে কারণে ম্যাডোনার বহুল প্রতীক্ষিত বায়োপিক বাতিল হলো রূপকথা লিখে আর্জেন্টিনাকে পেল কেপ ভার্দে, সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিদায় চীন সব সময় বাংলাদেশের পাশে থাকবে : শি জিনপিং বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কেতন হত্যায় পরস্পরকে দুষছেন সিয়া-চেতন ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ১৮৮ আর্জেন্টিনা-স্পেন শেষ ৩২-এ মুখোমুখি হতে পারে অভিনেত্রীর ফ্ল্যাট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
Logo
logo

তুরস্কে নাইট ক্লাবে আগুন মৃত ২৯


খবর   প্রকাশিত:  ০৩ এপ্রিল, ২০২৪, ০১:৫৬ পিএম

তুরস্কে নাইট ক্লাবে আগুন মৃত ২৯

তুরস্কের ইস্তাম্বুলের একটি নাইট ক্লাবে আগুন লেগে অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরো একজন দগ্ধ হয়েছে। নাইট ক্লাবটি ছিল ইস্তাম্বুলের গ্যারেটেপে এলাকার একটি ১৬ তলা ভবনের ভূগর্ভস্থ কক্ষ বা বেইসমেন্টে।  গতকাল মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে ক্লাবটিতে আগুন লাগে।

 

সংস্কারকাজের জন্য ক্লাবটি বন্ধ ছিল। ইস্তাম্বুলের গভর্নর জানান, সংস্কারকাজে যুক্ত কর্মী ও শ্রমিকরা আগুনে প্রাণ হারিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে নাইট ক্লাবের ম্যানেজারসহ কয়েকজনকে আটক করা হয়েছে। আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে যান।

অগ্নিকাণ্ডে বহু মানুষের মৃত্যুতে শোক জানিয়ে ইস্তাম্বুলের মেয়র জানিয়েছেন, সংস্কার বা নির্মাণকাজের অনুমোদনের জন্য ক্লাবটি আগে কোনো আবেদন করেনি।