NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬ | ২১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক
Logo
logo

চট্টগ্রাম টেস্টের মাঝে দেশে ফিরছেন চান্দিমাল


খবর   প্রকাশিত:  ০২ এপ্রিল, ২০২৪, ০৫:১৯ পিএম

চট্টগ্রাম টেস্টের মাঝে দেশে ফিরছেন চান্দিমাল

চট্টগ্রামে চলছে বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিনের খেলা। তবে টেস্টের বাকি সময় দলের অভিজ্ঞ ক্রিকেটার ও সাবেক অধিনায়ক দিনেশ চান্দিমালকে পাচ্ছে না শ্রীলঙ্কা। জরুরী পারিবারিক প্রয়োজনে আজ মঙ্গলবার দুপুরেই দেশের বিমান ধরবেন চান্দিমাল।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে চান্দিমালের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড।

বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, জরুরী পারিবারিক কারণে দেশে ফিরতে স্কোয়াড থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন এই ক্রিকেটার। দুঃসময়ে তাঁকে সমর্থন জানিয়েছেন লঙ্কান বোর্ড, তাঁর সতীর্থ ও কোচিং স্টাফরা।

 

তবে ঠিক কি কারণে দেশে ফিরছেন চান্দিমাল তা জানায়নি লঙ্কান বোর্ড। জানা গেছে পরিবারের এক সদস্য হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন।

যে কারণেই পাশে থাকতে দেশে ফিরছেন তিনি। তবে এই মুহূর্তে তাঁর পরিবারকে সম্মান জানিয়ে গোপনীয়তা বজায় রাখার অনুরোধ করেছে এসএলসি।

 

টেস্টের দুই দিন বাকি থাকলেও চান্দিমালের অবশ্য দুই ইনিংসেই ব্যাটিং করা শেষ। প্রথম ইনিংসে ১০৪ বলে ৫৯ রান করেন চান্দিমাল।

দ্বিতীয় ইনিংসে গতকাল ৭ বলে ৯ রান করে আউট হন।