NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬ | ২১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক
Logo
logo

ম্যানসিটি-আর্সেনালের ড্রয়ে শীর্ষেই রইল লিভারপুল


খবর   প্রকাশিত:  ০১ এপ্রিল, ২০২৪, ০২:৩৪ পিএম

ম্যানসিটি-আর্সেনালের ড্রয়ে শীর্ষেই রইল লিভারপুল

ব্রাইটনকে ২-১ গোলে হারিয়ে দিনের শুরুতে শীর্ষে বসেছিল লিভারপুল। শেষ ভাগে এসে অলরেডদের আর সরাতে পারেনি ম্যানচেস্টার সিটি কিংবা আর্সেনাল। কারণ এই দুই দলের মুখোমুখি লড়াই শেষ হয়েছে গোল শুন্য সমতায়। তাতে ২৯ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে বসেছে ইয়ুর্গেন ক্লপের দল।

সমান ম্যাচে ৬৫ পয়েন্ট গানারদের, আছে দুইয়ে। আর তিনে থাকা সিটিজেনদের পয়েন্ট ৬৪। 

 

সিটিকে হারিয়ে শীর্ষে ওঠার সুযোগ কাজে লাগাতে পারল না মিকেল আরতেতার দল। ইতিহাদে সিটিজেনরা আক্রমণে এগিয়ে থাকলেও লক্ষ্যভেদ করতে পারেনি।

গানাররা রক্ষণ রেখছিল জমাট। 

 

ঠাঁসা গ্যালারির সামনে বলের দখল ছিল পেপ গার্দিওলার পায়েই কিন্তু আর্লিং হালান্ডরা আক্রমণে ছিল বিবর্ণ। গোলের জন্য ১২টি শট নিয়েও লক্ষ্যে রাখতে পারে মাত্র একটি।  বিপরীতে গানাররা ছয় শটের দুটিই রেখেছিল অন টার্গেটে।

 

 

আন্তর্জাতিক বিরতির আগে লিভারপুলের সঙ্গেও ড্র করেছিল ম্যানসিটি। আর আট ম্যাচ পর পয়েন্ট হারাল আর্সেনাল। লিগের বাকি আছে আরো ৯টি ম্যাচ। শেষ দিকে এসে ত্রিমুখী লড়াই আরো জমে উঠল। তবে লিভারপুল এখন সুবিধাজনক অবস্থানেই রইল।

বাকি ম্যাচে পথ না হারালেই শিরোপা জেতার দারুণ সুযোগ তাদের সামনে।