NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২৭, ২০২৬ | ১৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশ-মায়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে পারমাণবিক স্থাপনা পরিদর্শনের সুযোগ রয়েছে: আইএইএ প্রধান যে কারণে ম্যাডোনার বহুল প্রতীক্ষিত বায়োপিক বাতিল হলো রূপকথা লিখে আর্জেন্টিনাকে পেল কেপ ভার্দে, সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিদায় চীন সব সময় বাংলাদেশের পাশে থাকবে : শি জিনপিং বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কেতন হত্যায় পরস্পরকে দুষছেন সিয়া-চেতন ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ১৮৮ আর্জেন্টিনা-স্পেন শেষ ৩২-এ মুখোমুখি হতে পারে অভিনেত্রীর ফ্ল্যাট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
Logo
logo

চীনে আসা নতুন বিদেশি কোম্পানির সংখ্যা ৩৪.৯ শতাংশ বৃদ্ধি


শিশির: প্রকাশিত:  ০১ এপ্রিল, ২০২৪, ১২:১৬ পিএম

চীনে আসা নতুন বিদেশি কোম্পানির সংখ্যা ৩৪.৯ শতাংশ বৃদ্ধি

 

চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে মুখপাত্র হ্য ইয়া তুং সম্প্রতি বিদেশে কয়েকজন বহুজাতিক কোম্পানির দায়িত্বশীল ব্যক্তির চীন সফরের অবস্থা তুলে ধরেছেন। তিনি বলেছেন, বহুজাতিক কোম্পানি চীনের বাজার নিয়ে আশাবাদী।

তিনি বলেন, সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ের নেতারা যথাক্রমে অ্যাপল, কোয়ালকম, মার্সিডিজ-বেঞ্জসহ ২০টিরও বেশি বিদেশি কোম্পানির দায়িত্বশীল ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেছেন। ওই কোম্পানিগুলো ঔষধ, অটোমোবাইল, খাদ্য, অর্থ, প্রসাধনী, ইলেকট্রনিক তথ্য, রাসায়নিক ও জ্বালানিসহ নানা ধরনের ব্যবসা করে। বিভিন্ন খাত ও শিল্পের বহুজাতিক কোম্পানি চীন সফর করছে এবং চীনা অর্থনীতি পুনরুদ্ধারের ধারা অনুভব করে। বিনিময়ে আমরা তাদের কাছে চীনের উচ্চ মানের বৈদেশিক উন্মুক্তকরণ ও ব্যবসায়ের পরিবেশ উন্নয়নের নীতি এবং নতুন মানের উৎপাদন শক্তি উন্নয়নের মাধ্যমে সৃষ্ট নতুন সুযোগ তুলে ধরেছে। আধুনিক শিল্প ব্যবস্থা গড়ে তোলায় বহুজাতিক কোম্পানির অংশগ্রহণে স্বাগত জানায় বেইজিং। 
তারাও চীনা বাজার নিয়ে আশাবাদী এবং অব্যাহতভাবে চীনে বিনিয়োগ করবে বলে জানিয়েছে।

চলতি বছরের প্রথম দুই মাসে চীনে আসা নতুন বিদেশি কোম্পানির সংখ্যা ৩৪.৯ শতাংশ বেড়েছে। চীনকে বেছে নিলে বিশ্বকে বেছে নেয়া যায়, চীনে বিনিয়োগ করলে ভবিষ্যতে বিনিয়োগ করা হয় বলে মনে করেন তারা।
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।