NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা
Logo
logo

ফয়েল পেপার আটকে দুই ঘণ্টা বন্ধ ছিল মেট্রো রেল চলাচল


খবর   প্রকাশিত:  ০৩ এপ্রিল, ২০২৪, ০৯:২৪ পিএম

ফয়েল পেপার আটকে দুই ঘণ্টা বন্ধ ছিল মেট্রো রেল চলাচল

মেট্রোরেলের বৈদ্যুতিক তারের সঙ্গে ফয়েল পেপার আটকে যাওয়ায় প্রায় পৌনে দুই ঘণ্টা বন্ধ ছিল মেট্রো চলাচল। রবিবার (৩১ মার্চ) সকাল ৭টা ১০ মিনিটে প্রথম ট্রেন চলাচলের কথা থাকলেও ৮টা ৪৫ মিনিটের পর সেটি চালু হয়।

এদিন মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) একটি সূত্র এ বিষয়টি নিশ্চিত করেছে।

ডিএমটিসিএল সূত্র জানিয়েছে, সকালে ঝোড়ো বাতাসের সময় একটি ফয়েল পেপার উড়ে এসে বিজয় সরণি ও ফার্মগেট স্টেশনের মাঝামাঝি কোনো এক জায়গায় ওভারহেড ক্যাটেনারিতে পরে।

এটি সরাতে অল্প সময় লাগলেও মেইনটেনেন্স টিম ওই সময় না থাকাতে এটি এক ঘণ্টার মতো সময় লাগে।

 

এদিকে দুই ঘণ্টা বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। সামাজিকমাধ্যমে অনেকেই পোস্ট করে অন্য উপায়ে গন্তব্যে যাওয়ার কথাও বলেন।

জুবায়ের শুভ নামে একজন সকাল সাড়ে আটটায়  লেখেন, সকাল থেকে মেট্রোরেল বন্ধ।

 

 

মাহাফুজুল করিম নামে একজন লেখেন, মেট্রোরেল বন্ধ। বিকল্প ব্যবস্থা গ্রহণ করেন।

মতিঝিলের যাত্রী মো. রবিউল ইসলাম বলেন, সকালে উত্তরা উত্তর স্টেশনে গিয়ে দেখি ট্রেন নেই। এরপর জানানো হয় যান্ত্রিক ত্রুটির কথা।

 

 

এদিকে দিনের প্রথম মেট্রোট্রেন স্টেশনগুলোতে না আসায় অনেকেই ভেবে নেন আজ হয়ত ট্রেন চলাচল বন্ধ রয়েছে। যে কারণে ফেসবুকে ট্রাফিক অ্যাল্যার্ট গ্রুপে পোস্ট করেন এই বিষয়ে।  

ফেসবুকেই আবার অনেকেই পোস্ট করে জানান, সকাল ৮ টা ৪৮ মিনিটে তারা স্টেশনে ট্রেন পেয়েছেন।