NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ২৯, ২০২৬ | ১৪ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ঢাবিতে নীল দলের কার্যক্রম নিষিদ্ধ ও শাস্তির দাবিতে উপাচার্যকে স্মারকলিপি আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে ফিলিপাইনের সমর্থন চাইল বাংলাদেশ গেজেট বাতিলের পর আপিলে ফিরছেন ৩৪ জুলাইযোদ্ধা স্পেন ও ফ্রান্সে ভয়াবহ দাবানল: দেড় লাখের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে সিনেপ্লেক্সে একসঙ্গে মুক্তি পেল ৪ আলোচিত সিনেমা আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’
Logo
logo

নেপাল ‘বিশ্ব উন্নয়ন উদ্যোগে’র মৈত্রী গ্রুপে যোগদানের সিদ্ধান্ত নিয়েছে


রুবি: প্রকাশিত:  ০১ এপ্রিল, ২০২৪, ০৮:৫৩ এএম

নেপাল  ‘বিশ্ব উন্নয়ন উদ্যোগে’র মৈত্রী গ্রুপে যোগদানের সিদ্ধান্ত নিয়েছে

 

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই মঙ্গলবার বেইজিংয়ে সফররত নেপালের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী নারায়ণ প্রকাশ সৌদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।
বৈঠকে ওয়াং ই বলেন, সুপ্রতিবেশী ও কৌশলগত অংশীদার হিসেবে চীন বরাবরই নেপালকে প্রতিবেশী কূটনীতিতে অগ্রাধিকার দিয়ে আসছে। চীন নেপালের সঙ্গে ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের আওতায় যৌথভাবে গুণগত মানসম্পন্ন নির্মাণ করতে চায় এবং উন্নয়ন ও সমৃদ্ধি লাভের জন্য চীন-নেপাল প্রজন্ম থেকে প্রজন্ম ধরে কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ককে নতুন পর্যায়ে উন্নীত করতে ইচ্ছুক। 

নারায়ণ প্রকাশ সৌদ বলেন, নেপালের নতুন সরকার চীনের সঙ্গে সম্পর্ককে খুব গুরুত্ব দেয়। নেপাল চীনের সঙ্গে ‘বেল্ট অ্যান্ড রোড’ সহযোগিতা জোরদার করতে চায় এবং ‘বিশ্ব উন্নয়ন উদ্যোগে’র মৈত্রী গ্রুপে যোগদানের সিদ্ধান্ত নিয়েছে। 
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।