NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬ | ২১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক
Logo
logo

চট্টগ্রাম টেস্টে থাকছেন না হাতুরাসিংহে


খবর   প্রকাশিত:  ২৮ মার্চ, ২০২৪, ১১:৫৭ এএম

চট্টগ্রাম টেস্টে থাকছেন না হাতুরাসিংহে

হুট করেই অস্ট্রেলিয়ায় ফিরে যাচ্ছেন বাংলাদেশ কোচ চন্দিকা হাতুরাসিংহে। তাঁর পরিবার সেখানকার সিডনিতে থাকে। পরিবারের একজন সদস্যের অসুস্থতার কারণে দ্রত সিডনির ফ্লাইট ধরছেন তিনি।

তাই ৩০ মার্চ থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে নাজমুল হোসেন শান্তরা তাঁদের হেড কোচকে পাচ্ছেন না বলে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তাঁর জায়গায় সহকারী কোচ নিক পোথাস দায়িত্ব পালন করবেন বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

 

দুই ম্যাচের টেস্ট সিরিজে এর মধ্যে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ। সিলেটে প্রথম টেস্টে লঙ্কানদের কাছে বেশ বাজেভাবে হেরেছে স্বাগতিকরা। ঘুরে দাঁড়ানো টেস্টের আগে হাতুরাসিংহের না থাকা নিশ্চিতভাবে বড় ধাক্কা বাংলাদেশ দলের জন্য।