NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬ | ২১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক
Logo
logo

রানোৎসবের ম্যাচে হায়দ্রাবাদের জয়


খবর   প্রকাশিত:  ২৮ মার্চ, ২০২৪, ১১:৫৮ এএম

রানোৎসবের ম্যাচে হায়দ্রাবাদের জয়

মারমুখি ব্যাটিংয়ে আইপিএলে সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙে দিয়েছিল এদিন সানরাইজার্স হায়দ্রাবাদ। হেনরিক ক্লাসেন, অভিষেক শর্মা, ট্রাভিস হেডদের ব্যাটিং ঝড়ে এদিন ৩ উইকেটে আইপিএলের ইতিহাসের সর্বোচ্চ ২৭৭ রান তোলে তারা। জবাব দিতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্সও যে ঝড় তুলবে কে জানতো। তবে অবেশেষে ৫ উইকেটে ২৪৬ রানে থামে তারা।

তাতেই ৩১ রানে হায়দ্রাবাদের প্রত্যাশিত জয়।

 

হায়দ্রাবাদের ব্যাটার শুরু থেকেই ব্যাট চালিয়েছেন। মায়াঙ্ক আগারওয়াল বাদে সবাই বড় স্কোর পেয়েছেন। ট্রাভিস হেড যেমন ২৪ বলে ৬২, অভিষেক ২৩ বলে ৬৩, এইডেন মারক্রাম ২১ বলে অপরাজিত ৪২ এবং ক্লাসেন ৩৪ বলে অপরাজিত ৮০ রানের বিদ্ধংসী ইনিংসে রেকর্ড ভাঙা সংগ্রহ এনে দেন দলকে।

একই ভাবে জবাব দিতে চেয়েছেন রোহিত শর্মারা। রোহিত ১২ বলে ২৬, ইশান কিষান ১৩ বলে ৩৪, নামান ধির ১৪ বলে ৩০, তিলক ভার্মা ৩৪ বলে ৬৪ এবং টিম ডেভিডের ২২ বলে ৪২ রানের ইনিংসে আনন্দায়ী এক ম্যাচ উপভোগ করেন হায়দ্রাবাদের দর্শকরা।

 

নিজের দলের রেকর্ড গড়া জয়ে অবশেষে হাসিমুখেই বাড়ি ফিরেছেন তাঁরা।