NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২৭, ২০২৬ | ১৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশ-মায়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে পারমাণবিক স্থাপনা পরিদর্শনের সুযোগ রয়েছে: আইএইএ প্রধান যে কারণে ম্যাডোনার বহুল প্রতীক্ষিত বায়োপিক বাতিল হলো রূপকথা লিখে আর্জেন্টিনাকে পেল কেপ ভার্দে, সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিদায় চীন সব সময় বাংলাদেশের পাশে থাকবে : শি জিনপিং বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কেতন হত্যায় পরস্পরকে দুষছেন সিয়া-চেতন ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ১৮৮ আর্জেন্টিনা-স্পেন শেষ ৩২-এ মুখোমুখি হতে পারে অভিনেত্রীর ফ্ল্যাট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
Logo
logo

ইউক্রেনের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাকে বরখাস্ত


খবর   প্রকাশিত:  ২৭ মার্চ, ২০২৪, ১০:৩০ পিএম

ইউক্রেনের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাকে বরখাস্ত

জাতীয় নিরাপত্তা পরিষদের সেক্রেটারিকে বরখাস্ত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গত মঙ্গলবার  (২৬ মার্চ) এই রদবদলের ঘটনা ঘটে। বৈদেশিক গোয়েন্দা সংস্থার প্রধান ৫১ বছর বয়সী আলেকজান্ডার লিটভিনেনকোকে জাতীয় নিরাপত্তা পরিষদের সেক্রেটারি পদে নিযুক্ত করেছেন জেলেনস্কি। গত মাসেও দেশটির সেনাবাহিনীর শীর্ষ পর্যায়েও রদবদল করেন তিনি।

 

রয়টার্স বলছে, ড্যানিলভকে তার পদ থেকে অপসারণের কোনো কারণ জানাননি জেলেনস্কি। কিন্তু তিনি বলেছেন, তিনি রাষ্ট্রের কৌশলগত ক্ষমতা জোরদার করার প্রত্যাশা করেছেন। মঙ্গলবার রাতে দেওয়া ভিডিও ভাষণে জেলেনস্কি বলেন, এ ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে।

ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদের বিদায়ী সেক্রেটারির নাম ওলেকসি দানিলভ।

তিনি ২০১৯ সালের অক্টোবর থেকে এই পদে ছিলেন। তার মাত্র চার মাস আগেই ইউক্রেনের প্রেসিডেন্টের দায়িত্ব নেন জেলেনস্কি। জাতীয় নিরাপত্তা পরিষদের সেক্রেটারির পদ থেকে দানিলভকে সরিয়ে দেওয়ার কারণ বলেননি জেলেনস্কি। তবে তিনি বলেছেন, ইউক্রেনকে শক্তিশালী করাসহ রাষ্ট্রব্যবস্থার সব ক্ষেত্রে নবায়নের কাজ চলবে।