NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

তুফানে শাকিবের নতুন লুক নিয়ে আলোচনা


খবর   প্রকাশিত:  ২৭ মার্চ, ২০২৪, ১০:৩৮ পিএম

তুফানে শাকিবের নতুন লুক নিয়ে আলোচনা

‘তুফান’ সিনেমাটির ঘোষণা হয়েছে গত বছর। এর মধ্যে শুটিং গড়ায়নি ক্যামেরার সামনে। শাকিব খানকে নিয়ে ঘোষণা দিলেও অল্প কিছুদিন আগে চূড়ান্ত হয়েছে আরো দুজন অভিনেত্রী। তাঁরা হলেন এ দেশের মাসুমা রহমান নাবিলা ও ওপার বাংলার মিমি চক্রবর্তী।

এ ছাড়া কয়েক দিন আগে চূড়ান্ত হয়েছে কলকাতার যিশু সেনগুপ্তের নাম। ছবিটির পরিচালক রায়হান রাফি জানিয়েছেন, দ্রুত সময়ে শুটিং শুরু হবে ছবিটির। এখন চলছে শুটিং প্রস্তুতি।

 

তবে এর মধ্যে এলো তুফানের ফার্স্টলুক পোস্টার।

যেখানে শাকিব খান ধরা দিয়েছেন অন্য রকম লুকে।  আজ ২৭ মার্চ বুধবার বিকেল ৪টায় একযোগে প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর ফেসবুক পেজ ও শাকিব খানের পেজ থেকে ছবিটি শেয়ার করা হয়। তাতেই নড়েচড়ে বসেছেন শাকিব ভক্তরা। ফার্স্টলুকে দেখা যায় বুক খোলা সাদা শার্টের ওপর কালো কোট পরে আছেন শাকিব।
সোফায় বসে সিগারেটে টান দিচ্ছেন। মাথাভর্তি এলোমেলো চুল নেমে এসেছে কাঁধ অবধি। এক পা ভাঁজ করে রেখেছেন আরেক পায়ের হাঁটুতে। পাশে রাখা রাইফেল। এমন দুর্ধর্ষ লুক প্রকাশের পর থেকেই ভক্তরা শাকিবের এই লুককে বলিউডের তারকা রণবীরের লুকের সঙ্গে তুলনা করছেন।

 

রায়হান রাফির পরিচালনায় ‘তুফান’ সিনেমাটি প্রযোজনা করছে এসভিএফ, আলফা আই ও দেশের একটি ওটিটি প্ল্যাটফরম।