NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২৭, ২০২৬ | ১৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশ-মায়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে পারমাণবিক স্থাপনা পরিদর্শনের সুযোগ রয়েছে: আইএইএ প্রধান যে কারণে ম্যাডোনার বহুল প্রতীক্ষিত বায়োপিক বাতিল হলো রূপকথা লিখে আর্জেন্টিনাকে পেল কেপ ভার্দে, সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিদায় চীন সব সময় বাংলাদেশের পাশে থাকবে : শি জিনপিং বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কেতন হত্যায় পরস্পরকে দুষছেন সিয়া-চেতন ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ১৮৮ আর্জেন্টিনা-স্পেন শেষ ৩২-এ মুখোমুখি হতে পারে অভিনেত্রীর ফ্ল্যাট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
Logo
logo

নিউইয়র্কে দুর্বৃত্তের গুলিতে পুলিশ কর্মকর্তা নিহত


খবর   প্রকাশিত:  ২৭ মার্চ, ২০২৪, ০৩:৪৭ পিএম

নিউইয়র্কে দুর্বৃত্তের গুলিতে পুলিশ কর্মকর্তা নিহত

নিউইয়র্কে দুর্বৃত্তের গুলিতে পুলিশ কর্মকর্তা নিহত . হাকিকুল ইসলাম খোকন ,সিনিয়র প্রতিনিধিঃনিউইয়র্কের কুইন্স এলাকার ফার রক ওয়েতে দুর্বৃত্তের গুলিতে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। গত সোমবার ,২৫ মার্চ ২০২৪,বিকেল ছ’টায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।খবর বাপসনিউজ । নিহত পুলিশ কর্মকর্তার নাম জনাথন দিলার । গাড়িতে থাকা গাই রিভেরা নামে এক ব্যক্তিকে তল্লাশী করার চেষ্টাকালে নিহত পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হন। পরে জ্যামাইকা হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত পুলিশ কর্মকর্তার চাকরির বয়স হয়েছিল ৩ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক শিশু সন্তান রেখে গেছেন। নিহত কর্মকর্তার বয়স হয়েছিল ৩১ বছর। জনাথন দিলারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এনওয়াইপিডি ও নিউইয়র্ক সিটির সাধারণ মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে। জানা গেছে, কমিউনিটি রেন্সপন্স টিমের একজন সদস্য হিসাবে জনাথন দিলার বাস স্ট্যান্ডে পার্ক একটি গাড়ির ড্রাইভিং সিটের পাশের সিটে বসা ব্যক্তি গাই রিভেরাকে তল্লাসী করার জন্য বেরিয়ে আসতে বললে সে তা অমান্য করে। এ সময় পুলিশ গুলি চালায়। দুর্বৃত্ত গাই রিভেরাও তখন পুলিশকে লক্ষ্য করে পাল্টা গুলি চালায়। এতে পেটে গুলিবিদ্ধ পুলিশ কর্মকর্তা জনাথন দিলারকে সাথে সাথে জ্যামাইকা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে পুলিশ কর্তৃক গুলিবিদ্ধ দুর্বৃত্ত গাই রিভেরা পুলিশের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছে। উল্লেখ্য, অপরাধী গাই রিভেরা বিভিন্ন মামলায় ইতিমধ্যেই সাজা ভোগ করেছে। পুলিশ কর্মকর্তা জনাথন দিলারের নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন নিউইয়র্ক সিটি মেয়র এরিক এডামস এবং এনওয়াইপিডি’র কমিশনার এডওয়ার্ড ক্যাভান।