NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬ | ২১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক
Logo
logo

যে মানসিকতা, মনোভাব, শটস নির্বাচন এটা জঘন্য, বিশ্রী ছিল : নাজমুল


খবর   প্রকাশিত:  ২৭ মার্চ, ২০২৪, ০২:০৬ এএম

যে মানসিকতা, মনোভাব, শটস নির্বাচন এটা জঘন্য, বিশ্রী ছিল : নাজমুল

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে শ্রীলঙ্কার কাছে পাত্তা পায়নি বাংলাদেশ। সিলেটে ৩২৮ রানে হারে। এতে সিরিজে পিছিয়ে পড়েছে স্বাগতিকরা। এই হার নিয়ে নয় বরং হারের ধরণ নিয়ে ক্রিকেটারদের ওপর চটেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

 

আজ স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত প্রীতি ক্রিকেট ম্যাচ দেখতে মিরপুর স্টেডিয়ামে গিয়ে সেখানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নাজমুল বলেন, 'সমস্যাটা হারা নিয়ে না। সমস্যা হচ্ছে যেভাবে তারা হেরেছে, যেভাবে তারা খেলেছে। তাদের যে মানসিকতা, মনোভাব, শট নির্বাচন এটা জঘন্য, বিশ্রী ছিল।'

খেলোয়াড়দের অঙ্গভঙ্গি দেখে নাজমুলের মনে হয়েছে তারা খেলতে চান না, 'মনে হয়েছে হয় তারা খেলতে চায় না এই ফরম্যাটটা।

অথবা অন্য কোনো সমস্যা। এটা নিয়ে আমরা কঠোর অবস্থানে আছি। হারা-জেতা নিয়ে একেবারে চিন্তিত নই। কিন্তু এই ধরণের শট সিলেকশন, এই ধরণের মানসিকতা এটা টেস্টে যায় না।
'  

 

বিশ্বকাপের পর যে সিলেটে নিউজিল্যান্ডকে টেস্ট হারাল বাংলাদেশ, সেই সিলেটে শ্রীলঙ্কার মতো র‍্যাংকিংয়ের নিচের দলের বিপক্ষে এমন হার মানতে পারছেন না নাজমুল। করণীয় ঠিক করতে আজ বিসিবি কার্যালয়ে বোর্ড পরিচালকদের সঙ্গে বসবেন তিনি।

নাজমুল বলেন, 'এরা কেউ বাচ্চা ছেলে না যে, হঠাৎ করে আজকে ওদেরকে মাঠে নামিয়ে দেওয়া হয়েছে। এটা বলে দিতে হবে। তারা প্রত্যেকে জানে।

এই কারণে আমাদের মনটা খারাপ হয়েছে এবং সেটা নিয়েই কথা বলব। সেজন্য আজকে সবার সঙ্গে বসার জন্য এখানে এসেছি।'