NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬ | ২১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক
Logo
logo

সাকিব ফিরবেন চট্টগ্রাম টেস্টে


খবর   প্রকাশিত:  ২৬ মার্চ, ২০২৪, ১২:৩৪ পিএম

সাকিব ফিরবেন চট্টগ্রাম টেস্টে

আন্তর্জাতিক ক্রিকেটে খেলার জন্য যথেষ্ট ফিট নন বলে শ্রীলঙ্কা সিরিজের টি-টোয়েন্টি ও ওয়ানডে থেকে বিরতি নেন সাকিব আল হাসান। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচও এই বাঁহাতি অলরাউন্ডার মিস করন। তবে সিলেটে এই টেস্ট চলাকালীন নির্বাচক আব্দুর রাজ্জাক আভাস দেন, চট্টগ্রামে শেষ টেস্টে ফিরবেন সাকিব। 

তার আগে সংবাদমাধ্যমে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘চট্টগ্রাম টেস্টে আমরা সাকিবকে চেয়েছি।

সে নিজেও আগ্রহ দেখিয়েছে। আশা করছি, দ্বিতীয় টেস্ট দিয়ে সাকিব আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে।’ আজ রাতে বোর্ডের একটি সূত্র নিশ্চিত করেছে, দ্বিতীয় টেস্টের জন্য সাকিবকে নিয়েই দল তৈরি করেছেন নির্বাচকরা। আজ আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করার কথা।
তবে শরিফুল ইসলামসহ দুই তিন ক্রিকেটারের হালকা চোট সমস্যা ভাবাচ্ছে টিম ম্যানেজমেন্টকে।

 

এদিকে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ খেলে প্রস্তুত হচ্ছেন সাকিব। তবে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের ম্যাচ না থাকলে মিরপুরে রানিং, জিমের সঙ্গে ইনডোরে লাল বলে ব্যাটিং-বোলিং ঝালিয়ে নিচ্ছেন তিনি। সাকিবের জন্য অপেক্ষা করছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেনও, ‘সাকিব ভাইয়ের মতো খেলোয়াড় যদি দলে আসেন।

প্রত্যেকের জন্য ভালো হয়। তাঁর অভিজ্ঞতা আমাদের দলকে সহায়তা করবে। যদি ফেরেন, ভালোই হবে।’

 

সাকিব সর্বশেষ বাংলাদেশ দলের হয়ে খেলেছেন সাড়ে চার মাসের বেশি সময় আগে। ২০২০৩ বিশ্বকাপে।

টেস্টে ফিরবেন প্রায় এক বছর পর।