NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২৭, ২০২৬ | ১৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশ-মায়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে পারমাণবিক স্থাপনা পরিদর্শনের সুযোগ রয়েছে: আইএইএ প্রধান যে কারণে ম্যাডোনার বহুল প্রতীক্ষিত বায়োপিক বাতিল হলো রূপকথা লিখে আর্জেন্টিনাকে পেল কেপ ভার্দে, সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিদায় চীন সব সময় বাংলাদেশের পাশে থাকবে : শি জিনপিং বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কেতন হত্যায় পরস্পরকে দুষছেন সিয়া-চেতন ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ১৮৮ আর্জেন্টিনা-স্পেন শেষ ৩২-এ মুখোমুখি হতে পারে অভিনেত্রীর ফ্ল্যাট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
Logo
logo

ভারতে নির্মাণাধীন সেতু ভেঙে আটকে পড়েছে ৩০ জন, নিহত ১


খবর   প্রকাশিত:  ২৩ মার্চ, ২০২৪, ০৮:৫৯ পিএম

ভারতে নির্মাণাধীন সেতু ভেঙে আটকে পড়েছে ৩০ জন, নিহত ১

নির্মাণাধীন সেতু ভেঙে তার নিচে চাপা পড়েছে ৩০ জন। এ ছাড়া এ ঘটনায় নিহত হয়েছেন একজন। ঘটনাটি ঘটেছে ভারতের বিহারে। স্থানীয় সময় আজ শক্রবার (২২ মার্চ) সকাল ৭টার দিকে সেতুটি ভেঙে পড়ে।

ভেঙে পড়ার পর স্থানীয়ভাবে উদ্ধার প্রচেষ্টা শুরু হয়। কর্তৃপক্ষ ধারণা করছে, সেখানে ৩০ জন শ্রমিক আটকা পড়েছে। 

 

নির্মাণাধী সেতুটি ভেড়ে পড়ার পর সেখানে বিশৃঙ্খলা ও ধ্বংসলীলার দৃশ্যে পরিণত হয়েছে। প্রতিবেদন অনুসারে, কোসি নদীর ওপর ৯৮৪ কোটি রুপি ব্যয়ে সেতুটি তৈরি করা হচ্ছে।

 কিছুদিন আগেই বিহারের ভাগলপুরে প্রায় একইভাবে ভেঙে পড়েছিল একটি নির্মাণাধীন সেতু। তা নিয়ে বিহারের সরকার এবং বিরোধী দলের মাঝে ইতিমধ্যেই বাগবিতণ্ডা চলছে। গঙ্গা নদীর ওপর নির্মিত চার লেনের সেতুটি তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল।