NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান
Logo
logo

বিএনপির জন্য অপেক্ষা করব : সিইসি


খবর   প্রকাশিত:  ০৯ ডিসেম্বর, ২০২৩, ০৭:১৬ পিএম

বিএনপির জন্য অপেক্ষা করব : সিইসি

ঢাকা: নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর চলমান সংলাপে অংশ নেবে না বলে আগেই জানিয়েছে বিএনপি। তবে তাদের জন্য অপেক্ষা করবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

বুধবার (২০ জুলাই) দুপুরে ইসির সঙ্গে সংলাপের সিডিউল ছিল বিএনপির। তবে তারা না আসার পরিপ্রেক্ষিতে সিইসি সাংবাদিকদের এ কথা জানান।

বিএনপি সংলাপে আসছে না- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সিইসি বলেন, আমরা ওয়েট করব। তবে বিএনপিকে সংলাপে আনার জন্য বিশেষ কোনো উদ্যোগ নেবেন কি না- জানতে চাইলে এর কোনো উত্তর দেননি সিইসি।

তিনি বলেন, এ পর্যন্ত যতগুলো পার্টি সংলাপে অংশ নিয়েছে, তাদের সবার মনোভাব ইতিবাচক। নির্বাচনে যাতে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে বিষয়টি নিশ্চিতের কথা বলেছে দলগুলো। আমরাও বলেছি, সত্যিকার অর্থে এটিই আমাদের একমাত্র দায়িত্ব যেন প্রত্যেকটা ভোটার কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। এটাই গণন্ত্রের ভিত্তি। এক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন এবং প্রতিটি দলই বলেছে তারা ঐক্যমতে বিশ্বাস করে।

তিনি আরো বলেন, ঐক্যমত তো হতেও পারে, নাও হতে পারে। কিন্তু আমরা বলেছি, আমরা আমাদের প্রয়াস অব্যাহত রাখব। এ বিষয়ে কেউ না করেনি। প্রয়াসটি অব্যাহত থাকবে। আমরা সুস্পষ্টভাবে বলেছি, ঐক্যটা আমাদের নয়, আমরা রাজনৈতিক দলগেুলোকে বলেছি আপনারা ঐক্যের চেষ্টা করুন এবং ঐক্য হলে আমরা আনন্দিত হবো। আর আমরা যে দায়িত্ব নিয়েছি, আইন-কানুন এবং সংবিধান অনুযায়ী দায়িত্ব পালন করার, সেই দায়িত্বটা পালন করে যাব।

এই সংলাপের মধ্যদিয়ে ইসির প্রতি রাজনৈতিক দলগুলোর অনাস্থা দূর হবে কি না- জানতে চাইলে তিনি বলেন, ইসির প্রতি অনাস্থা সবসময় আছে বা নাই, দুটো জিনিস। আপনারা তো পেপারেই দেখছেন, একটা দলের হয়তো অনাস্থা আছে। আবার আমাদের সঙ্গে যারা বসেছে, তাদের প্রত্যেকের আমাদের প্রতি আস্থা আছে।