NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২৭, ২০২৬ | ১৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশ-মায়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে পারমাণবিক স্থাপনা পরিদর্শনের সুযোগ রয়েছে: আইএইএ প্রধান যে কারণে ম্যাডোনার বহুল প্রতীক্ষিত বায়োপিক বাতিল হলো রূপকথা লিখে আর্জেন্টিনাকে পেল কেপ ভার্দে, সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিদায় চীন সব সময় বাংলাদেশের পাশে থাকবে : শি জিনপিং বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কেতন হত্যায় পরস্পরকে দুষছেন সিয়া-চেতন ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ১৮৮ আর্জেন্টিনা-স্পেন শেষ ৩২-এ মুখোমুখি হতে পারে অভিনেত্রীর ফ্ল্যাট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
Logo
logo

ব্রিটিশ রাজবধূ প্রিন্সেস কেটের অবস্থান নিয়ে ধোঁয়াশা


খবর   প্রকাশিত:  ২০ মার্চ, ২০২৪, ০৩:২৭ পিএম

ব্রিটিশ রাজবধূ প্রিন্সেস কেটের অবস্থান নিয়ে ধোঁয়াশা

ব্রিটিশ রাজবধূ প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটনের অবস্থান নিয়ে কয়েক সপ্তাহ ধরে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। গত ১০ মার্চ যুক্তরাজ্যে মা দিবস উপলক্ষে তিন সন্তানসহ কেটের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে কেনসিংটন প্রাসাদ। সম্পাদিত ছবিটি নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়। কেটকে নিয়ে ধোঁয়াশা তাতে আরো বেড়ে যায়।

 

এরপর একটি বাজারে কেটের আরেকটি ছবি ও ভিডিও প্রকাশ হলে নতুন বিতর্কের জন্ম হয়। নেটিজেনরা ওই ছবি ও ভিডিওর নানা ‘অসংগতি’ বের করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল রাজবধূ কেটের ছবি প্রকাশ করে বলেছে, এটি ষড়যন্ত্র তাত্ত্বিকদের মুখ বন্ধ করে দেবে এবং তাঁর ভক্ত-অনুরাগীদের আশ্বস্ত করবে। কেট তাঁর পেটের অস্ত্রোপচারের পর ভালোভাবেই সেরে উঠছেন।

 

গত ১৬ জানুয়ারি কেট মিডলটনের তলপেটে ক্যান্সার নয়, এমন রোগ সারাতে অস্ত্রোপচার করা হয়। তবে এই অস্ত্রোপচার ঠিক কী ধরনের রোগের জন্য করা হয়েছে, নির্দিষ্টভাবে তা জানানো হয়নি। অস্ত্রোপচারের পর থেকে আর কেটকে জনসমক্ষে দেখা যায়নি।