NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা সব ধরনের প্রচার থেকে আড়ালে যাচ্ছেন আরিয়ানা গ্রান্ডে নেপালের বন্যা জলবায়ু নিয়ে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে: জিসিএফ প্রধান বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা
Logo
logo

নুপুর শর্মাকে খুন করতে সীমান্ত পেরিয়ে ভারতে পাকিস্তানি নাগরিক


খবর   প্রকাশিত:  ০১ জানুয়ারী, ২০২৫, ০৩:৪০ এএম

>
নুপুর শর্মাকে খুন করতে সীমান্ত পেরিয়ে ভারতে পাকিস্তানি নাগরিক

ইসলাম ধর্মের প্রবর্তক মহানবী হজরত মুহাম্মদ (সা.) কে নিয়ে বিরূপ মন্তব্য করে উপমহাদেশের মুসলিমদের রোষের মুখে পড়া বিজেপির সাবেক মুখপাত্র নুপুর শর্মাকে হত্যায় সীমান্ত পাড়ি দিয়ে ভারতে ঢুকে গ্রেপ্তার হয়েছেন এক পাকিস্তানি।

গ্রেপ্তার ওই পাকিস্তানির নাম রিজওয়ান আশরাফ। ভারতের গোয়েন্দা পুলিশ সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি) ও অন্যান্য গোয়েন্দা সংস্থার একটি যৌথ দল শনিবার (১৬ জুলাই) রাত ১১ টার দিকে দেশটির উত্তরাঞ্চলীয় রাজ্য রাজস্থানের শ্রীগঙ্গানগর জেলা থেকে তাকে গ্রেফতার করে।

ভারতের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) জ্যেষ্ঠ এক কর্মকর্তা দেশটির সংবাদমাধ্যম এনডিটিভিকে জানান, শনিবার রাতে রাজস্থানের হিন্দুমালকোট সীমান্ত এলাকায় সন্দেহজনক গতিবিধির জেরে প্রথমে আটক ও পরে তল্লাশি করা হয় রিজওয়ানকে।

 

‘তল্লাশির সময় তার কাছ থেকে একটি ১১ ইঞ্চি লম্বা ছুরি, জিহাদি বই, কাপড় ও খাবার পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, তার বাড়ি পাকিস্তানের পাঞ্জাব রাজ্যের উত্তরাঞ্চলীয় শহর মান্দি বাহাউদ্দিনে এবং নুপুর শর্মাকে হত্যার জন্যই সীমান্ত পাড়ি দিয়ে ভারতে ঢুকেছেন তিনি,’ এনডিটিভিকে বলেন ওই কর্মকর্তা।

‘(প্রাথমিক জিজ্ঞাসাবাদে) আরও জানা গেছে, আট দিন আগে ভারতে ঢুকেছিলেন রিজওয়ান। নুপুর শর্মাকে হত্যার জন্য রাজস্থান ত্যাগের আগে আজমিরের দরগায় নামাজ আদায়ের পরিকল্পনা ছিল তার। দরগায় যাওয়ার জন্যই হিন্দুমালকোট এলাকায় ঘোরাঘুরি করছিলেন তিনি।’

গত জুন মাসে ভারতের আলোচিত জ্ঞানবাপি মসজিদ ইস্যু নিয়ে আয়োজিত এক টেলিভিশন টকশোতে অংশ নিয়েছিলেন বিজেপির মুখপাত্র নুপুর শর্মা। সেই বিতর্কে তিনি মহানবী (সা.) কে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে।

 

বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ওই টকশো ভাইরাল হয়ে যাওয়ার পর তীব্র প্রতিক্রিয়া শুরু হয় ভারতসহ উপমহাদেশের দুই দেশ পাকিস্তান ও বাংলাদেশে। নুপুরকে সমর্থন করে সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে ইতোমধ্যে ভারতে একাধিক ব্যক্তি নিহত হয়েছেন।

এছাড়া ধর্মানুভূতিতে আঘাতের অভিযোগে ইতোমধ্যে ভারতের দিল্লি, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ, কর্নাটক, উত্তর প্রদেশ, জম্মু ও কাশ্মির ও আসাম রাজ্যে মামলা করা হয়েছে নুপুর শর্মার বিরুদ্ধে।

এসব মামলা থেকে গ্রেপ্তার এড়াতে আইনজীবীর মাধ্যমে ভারতের সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন নুপুর শর্মা। শুক্রবার সেই আবেদন আমলে নিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছেন, আগামী ১০ আগস্ট পর্যন্ত নুপুর শর্মাকে গ্রেপ্তার করা যাবে না।