NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬ | ২১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক
Logo
logo

তৃতীয় ওয়ানডেতে লিটন বাদ, সুযোগ পেলেন জাকের


খবর   প্রকাশিত:  ১৬ মার্চ, ২০২৪, ০৫:০২ পিএম

তৃতীয় ওয়ানডেতে লিটন বাদ, সুযোগ পেলেন জাকের

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডের জন্য আজ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই দলে জায়গা হয়নি ওপেনার লিটন দাসের। তাঁর জায়গায় লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অভিষেক হওয়া জাকের আলী অনিককে ডেকেছে বিসিবি।

আগামী সোমবার মাঠে গড়াবে সিরিজের শেষ ম্যাচ।

আগের দুই ম্যাচ ১-১ সমতায় থাকায় এই ম্যাচটি অলিখিত ফাইনালে রূপ নিয়েছে। লিটনকে বাদ দেওয়ার প্রসঙ্গে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেছেন, ‘যেহেতু সিরিজটা চলছে, খুব বেশি পরিবর্তনের সুযোগ ছিল না। তবে নতুন বলে খুবই অধারাবাহিক হওয়ার কারণে আমরা লিটন দাসকে এই স্কোয়াডে সঙ্গে আর রাখছি না।’

 

লিটনের জায়গায় কেন জাকের, সেই ব্যাখ্যাও দিয়েছেন গাজী আশরাফ, ‘আগে থেকে দলের সঙ্গে আছে এনামুল হক বিজয় এবং তানজদি হাসান তামিম।

তারাও ওপেনারের ভূমিকায় আছে। সৌম্য সরকার আরেকজন ওপেনার। তাই লিটনের জায়গায় নতুন করে কোনো ওপেনারের প্রয়োজনীয়তা অনুভব করিনি। আমরা এই প্রক্রিয়ায় অধিনায়ক ও কোচের মতামত নিয়েছি।
আমরা দেখেছি লিটনের জায়গায় দলে মিডল অর্ডারে কাউকে যুক্ত করা যায় কি না, সেখানে একটি গ্যাপ আছে। উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে জাকের আলীকে মনে করেছি এই জায়গায় উপযুক্ত হবে।’

 

এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচের দল দিয়েছিল বিসিবি। আজ শেষ ম্যাচের জন্য ঘোষিত দলে সুযোগ পাওয়া জাকের প্রথমবারের মতো বাংলাদেশ ওয়ানডে দলে ডাক পেলেন। লিটন বাদ পড়েছেন পারফরম্যান্সের কারণে।

এই সংস্করণে একদমই ছন্দে নেই এই ওপেনার। সর্বশেষ ১০ ওয়ানডেতে ফিফটির দেখা পাননি। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ম্যাচেই আউট হয়েছেন শূন্য রানে।