NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রীকে সরিয়ে দিলেন ট্রাম্প এবার তিশার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলেন সামিয়া অথৈ যুক্তরাষ্ট্রকে কূটনৈতিকভাবে ইরান সংকট সমাধানের আহ্বান বাংলাদেশের খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করল ইরান আর্জেন্টিনা-স্পেন ‘ফিনালিসিমা’ স্থানান্তর হতে পারে ইউরোপে
Logo
logo

ইতালিতে ফ্ল্যাটে আগুন, মা ও ৩ শিশুর মৃত্যু


খবর   প্রকাশিত:  ১৫ মার্চ, ২০২৪, ০৫:০৩ পিএম

ইতালিতে ফ্ল্যাটে আগুন, মা ও ৩ শিশুর মৃত্যু

ইতালির উত্তরাঞ্চলীয় শহর বোলোগনায় গত রাতে অ্যাপার্টমেন্টে আগুন লেগে এক নারী ও তাঁর তিন শিশুর মৃত্যু হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা শুক্রবার এ তথ্য জানিয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেডোসি বলেছেন, তিনি নারী ও তাঁর সন্তানদের মৃত্যুতে ‘গভীরভাবে দুঃখিত’। নিহত শিশুদের মধ্যে দুই বছর বয়সী যমজ মেয়ে ও ছেলে এবং ছয় বছর বয়সী একটি মেয়ে রয়েছে বলে জানা গেছে।

 

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পরিবারটির ওপরে বসবাসকারী একজন অ্যালার্ম বাজানোর পর স্থানীয় সময় রাত ১টার দিকে চতুর্থ তলার ওই ফ্ল্যাটে দমকল কর্মীদের ডাকা হয়েছিল। তাঁরা সেখানে পৌঁছে বাড়িটি ধোঁয়ায় ভরা এবং শিশুদের মৃত অবস্থায় দেখতে পান। তাদের মা রুমানীয় বংশোদ্ভূত স্টেফানিয়া আলেকজান্দ্রা নিস্টর (৩২) হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

কোরিয়ার ডেলা সেরা সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে, হিটারে বৈদ্যুতিক ত্রুটির কারণে দুর্ঘটনা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে পুলিশের ধারণা।

 

বোলোগ্নার মেয়র মাত্তেও লেপোর সাংবাদিকদের বলেছেন, এটি ‘আমাদের সম্প্রদায়ের জন্য একটি ভয়ানক ট্র্যাজেডি, একটি অবিশ্বাস্য বিষয়’।