NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড
Logo
logo

আজ পুলকিত-কৃতির বিয়ে


খবর   প্রকাশিত:  ১৫ মার্চ, ২০২৪, ০৭:১০ পিএম

আজ পুলকিত-কৃতির বিয়ে

অবশেষে এক হতে চলেছে চার হাত। বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় দুই তারকা পুলকিত সম্রাট ও কৃতি খারবান্দা।  শুক্রবার সন্ধ্যায় বসবে বিয়ের আসর। বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে সংগীত ও মেহেন্দি অনুষ্ঠান।

 

 

দিল্লিতে জন্ম ও বেড়ে ওঠা দুজনের। তাই নয়া দিল্লি এনসিআরের আইটিসি গ্র্যান্ড ভারতে শুক্রবার সন্ধ্যায় বিয়ের অনুষ্ঠান হবে। ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, বিয়েতে হাজির থাকবেন ফারহান আখতার, রিচা চাড্ডা, বি প্রাক, মিকা সিং-এর মতো বলিউড তারকারা।

1
পুলকিত সম্রাট ও কৃতি খারবান্দা

জানা গেছে, বিয়েতে বর-কনের পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত থাকবেন।

পুলকিত-কৃতির আত্মীয়-স্বজন এনসিআর এলাকায় বসবাস করেন। আর এজন্য বিয়ের ভেন্যু হিসেবে এটিকে বেছে নিয়েছেন তারা।

 

২০১৪ সালে সলমন খানের ‘রাখি-সিস্টার’ শ্বেতা রোহিরাকে বিয়ে করেছিলেন অভিনেতা পুলকিত সম্রাট। সেই বিয়েতে হাজির ছিলেন ভাইজানও।

শ্বেতার কন্যাদানের দায়িত্বও নিজের কাঁধে তুলে নিয়েছিলেন সালমান খান। তবে বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই আলাদা হন পুলকিত-শ্বেতা। এরপর অভিনেত্রী ইয়ামি গৌতমের সঙ্গেও নাম জড়ায় পুলকিতের। এরপরই শুরু হয় পুলকিত-কৃতির প্রেমের গল্প। ২০১৮ সালে ‘ভিরে কি ওয়েডিং’ সিনেমার সেটে একে অন্যের প্রেমে পড়েন।
সহকর্মী থেকে বন্ধু এবং তারপর প্রেমিক-প্রেমিকা। ২০১৯ সালে নিজেদের সম্পর্ক প্রকাশ্যে আনেন পুলকিত-কৃতি। চার বছর চুটিয়ে প্রেম করার পর অবশেষে আজ (১৫ই মার্চ) সাত পাকে বাঁধা পড়তে চলেছেন দুজনে।

 

‘বীরে কি ওয়েডিং’, ‘পাগলপান্তি’, ‘তাইশ’র মতো সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন পুলকিত-কৃতি।