NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২৭, ২০২৬ | ১৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশ-মায়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে পারমাণবিক স্থাপনা পরিদর্শনের সুযোগ রয়েছে: আইএইএ প্রধান যে কারণে ম্যাডোনার বহুল প্রতীক্ষিত বায়োপিক বাতিল হলো রূপকথা লিখে আর্জেন্টিনাকে পেল কেপ ভার্দে, সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিদায় চীন সব সময় বাংলাদেশের পাশে থাকবে : শি জিনপিং বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কেতন হত্যায় পরস্পরকে দুষছেন সিয়া-চেতন ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ১৮৮ আর্জেন্টিনা-স্পেন শেষ ৩২-এ মুখোমুখি হতে পারে অভিনেত্রীর ফ্ল্যাট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
Logo
logo

ভারতে নির্বাচন কমিশনার অরুণ গোয়েলের পদত্যাগ


খবর   প্রকাশিত:  ১০ মার্চ, ২০২৪, ০৬:১৪ পিএম

ভারতে নির্বাচন কমিশনার অরুণ গোয়েলের পদত্যাগ

সামনেই ভারতের লোকসভা নির্বাচন এবং আগামী সপ্তাহে ভোটের তারিখ ঘোষণার সম্ভাবনা রয়েছে। এর মধ্যেই শনিবার হঠাৎ পদত্যাগ করেছেন ভারতের জাতীয় নির্বাচন কমিশনার অরুণ গোয়েল। তাঁর পদত্যাগ পত্র গ্রহণ করেছেন প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু। তবে পদত্যাগের সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি।

 

 

পদত্যাগ পত্রে ব্যক্তিগত কারণে পদত্যাগ করছেন বলে উল্লেখ করেছেন অরুণ গোয়েল। ২০২৭ সাল পর্যন্ত তাঁর চাকরির মেয়াদ ছিল। এর আগের চাকরি থেকে তাঁর স্বেচ্ছায় অবসর নেওয়া নিয়েও বিতর্ক হয়েছিল। নির্বাচন কমিশনার পদে তাঁর নিয়োগ নিয়েও বিতর্ক সৃষ্টি হয়েছিল।

 এদিকে বিরোধী দলের দাবি, ভোটের আগে পছন্দের কমিশনার নিয়োগের দিতেই এই চাল চালিয়েছে বিজেপি। অরুণ গোয়েলের হঠাৎ পদত্যাগ নিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখেল এক্স হ্যান্ডলে লেখেন, ‘নির্বাচন কমিশনারের পদটি এখন শূন্য। এর মানে এখন নির্বাচন কমিশন বলতে একজন মুখ্য নির্বাচন কমিশনার।

 

২০২৪ সালের লোকসভা নির্বাচনের প্রস্তুতি পর্বে সক্রিয় ভূমিকায় দেখা গেছে অরুণ গোয়েলকে।

একাধিক রাজ্যে ভোট প্রস্তুতি পর্ব পর্যবেক্ষণও করেছেন তিনি। হঠাৎ অরুণ গোয়েলের পদত্যাগের কারণে সংকট তৈরি হল নির্বাচন কমিশনে। এ ছাড়া নির্বাচনের ঠিক আগে পদ কেন ছেড়ে দিলেন, তা সৃষ্টি করেছে এক বিস্ময়কর জিজ্ঞাসার।