NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ১২, ২০২৬ | ২৮ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

সত্যিই কী অস্ট্রেলিয়ার মডেলে মজেছেন নেইমার?


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:১২ পিএম

সত্যিই কী অস্ট্রেলিয়ার মডেলে মজেছেন নেইমার?

স্পোর্টস ডেস্ক: মাঠের খেলায় যেমন নেইমার জুনিয়র আলোচিত নাম, প্রেমের বাজারেও তেমন। ক্যারোলিন দান্তেস, ব্রুনা মারকুইজিন, গ্যাব্রিয়েলা লেনজি, নাতালিয়া বারুলিচ, এমিলিয়া মার্নেস, চিয়ারা নাসতি, ব্রুনা বিয়ানকার্দি; নেইমারের প্রেমিকার তালিকায় কতো নামের আনাগোনা। শোনা যাচ্ছে বর্তমানে তিনি বিয়ানকার্দির সাথেই আছেন।

তবে এবার নতুন হাওয়া দিয়েছেন দিয়ারিও এএসের সাংবাদিক আদ্রিয়ান কর্দোবা। তার দাবি, বর্তমান প্রেমিকা বিয়ানকার্দিকে ধোঁকা দিয়ে আরেক মডেলের পিছু নিয়েছেন ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার।

অস্ট্রেলিয়ার সেই মডেলের নাম অলিভিয়া কেলি। কর্দোবার দাবি অনুযায়ী, এরমধ্যেই কেলিকে বেশ কিছু ইঙ্গিতপূর্ণ বার্তা পাঠিয়েছেন নেইমার। কেলি সেগুলো আবার প্রকাশও করেছেন। প্রাক্‌-মৌসুমের প্রস্তুতি ম্যাচ খেলতে পিএসজির সাথে জাপানে আছেন নেইমার। সেই জাপানে বসেই নাকি কেলির সঙ্গে প্যারিসে সময় কাটানোর পরিকল্পনা করে ফেলেছেন তিনি। কেলি তেমন দাবিই করেছেন।

 

কর্দোবা আরও জানিয়েছেন, আগস্টে কেলিকে প্যারিসে আসার আমন্ত্রণ জানিয়েছেন নেইমার। সেই কেলি যতদিন প্যারিসে থাকবেন, সব খরচ নেইমার বহন করবেন বলেও প্রস্তাব দিয়েছেন এই ব্রাজিলিয়ান।

যদিও এ বিষয়ে নেইমারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোন বিবৃতি পাওয়া যায়নি। সবকিছু আটকে আছে কেলির দাবিতে।

২৪ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান মডেল ফিটনেস নিয়ে কাজ করেন। ওকেফিট নামে এ–সংক্রান্ত একটা অ্যাকাউন্টও আছে তাঁর। যেখানে বিভিন্ন ব্যায়ামবিষয়ক ভিডিও পোস্ট করেন তিনি। ইনস্টাগ্রামে ২৬ হাজারেরও বেশি অনুসারী আছে তার। 

বারবার প্রেমে ডুবলেও এখনো বিয়ের গাঁটছড়া বাঁধেননি নেইমার। সাবেক প্রেমিকা ক্যারোলিনা দান্তেসের সঙ্গে মন দেওয়া-নেওয়া চলাকালে তাঁর সন্তান ডেভি লুকা জন্ম নেন। 

সূত্র: এএস