NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ১৪, ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী
Logo
logo

খরচ কমাল বিসিবি: এক লাখের বদলে ৫০, ল্যাপটপের বদলে মোবাইল!


খবর   প্রকাশিত:  ২৫ ডিসেম্বর, ২০২৪, ০৫:৪৫ এএম

খরচ কমাল বিসিবি: এক লাখের বদলে ৫০, ল্যাপটপের বদলে মোবাইল!

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বার্ষিক সাধারণ সভায় (এজিএম) টাকার ছড়াছড়ি, বার্ষিক এই আসরে খরচ হয় বিপুল অঙ্কের টাকা। রাজধানীর পাঁচ তারকা হোটেলে দেখা যায় দেশের নানা অঞ্চল থেকে আসা ক্রিকেট কর্তাদের আনাগোনা।

এবারও ব্যতিক্রম হয়নি, সারা দেশ সাশ্রয়ের পথে হাঁটলেও বিসিবির রমরমা বার্ষিক সাধারণ সভা বসেছে প্যাসিফিক সোনারগাঁও হোটেলে।

এবার বিসিবির কাউন্সিলদের সবাইকে দেওয়া হয়েছে ৫০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন। ঢাকার বাইরে থেকে আসা কাউন্সিলররা রাতে থেকেছেন সোনারগাঁও হোটেলে। এজিএমে এভাবে দুহাত খুলে খরচ করলেও বিসিবি সম্প্রতি ব্যয় কমানোর সিদ্ধান্ত জানিয়েছে প্রকাশ্যে।

 

সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরের বহরটাও ছোট করা হয়েছিল একই যুক্তিতে। তাই স্বাভাবিকভাবেই এজিএমের এই বিপুল অঙ্কের খরচ নিয়ে উঠেছে প্রশ্ন। ‘পাঁচ তারকা হোটেলে আয়োজন না করে বিসিবিতে কি সভা করা যেত না?’ এমন প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন, আগের বারের চেয়ে খরচ কমিয়ে এনেছেন তারা।

তিনি বলেছেন, ‘গতবার এক লাখ দেওয়া হয়েছিল, এবার দিয়েছে ৫০ হাজার। ৫০ শতাংশ কাট। বলেন কী, এটা তো অনেক। গতবার দেওয়া হয়েছিল ল্যাপটপ, এবার মোবাইল। কত সেভ হইছে আপনাদের কোনো ধারণা নেই। ’

বিসিবির সর্বশেষ নির্বাচনের আগে হয়েছিল বার্ষিক সাধারণ সভা। সেবার বেশ জমজমাট আয়োজনে রেডিসন ব্লুতে এজিএম হয়েছিল। কাউন্সিলরদের দেওয়া হয়েছিল এক লাখ টাকা ও একটি ল্যাপটপ।