NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

মাহমুদ উল্লাহকে প্রশংসায় ভাসালেন হাতুরাসিংহে


খবর   প্রকাশিত:  ০৯ মার্চ, ২০২৪, ০৮:০৩ এএম

মাহমুদ উল্লাহকে প্রশংসায় ভাসালেন হাতুরাসিংহে

ওয়ানডে দলের পর চন্দিকা হাতুরাসিংহের টি-টোয়েন্টি দলেও প্রত্যাবর্তন হয়েছে মাহমুদ উল্লাহ রিয়াদের। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৩১ বলের ৫৪ রানের দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন মাহমুদ। দ্বিতীয় ম্যাচে অবশ্য ব্যাটিংয়ে নামার সুযোগ মেলেনি এই ডানহাতি ব্যাটারের।

আগামীকাল শেষ টি-টোয়েন্টি, তার আগে আজ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ চন্দিকা হাতুরাসিংহে জানিয়েছেন, মাহমুদ এখন অনেক স্বাধীনতা নিয়ে খেলছেন।

হাতুরাসিংহে বলেন, ‘সে অনেক অভিজ্ঞতা যোগ করছে। সে যেভাবে বিপিএলে খেলেছে, আমাদের সবাইকে দেখিয়েছে…। এখন সে অনেক স্বাধীনতা নিয়ে খেলছে। আমি তাকে যখন বিশ্বকাপে (ওয়ানডে) দেখেছি, সে নিজের খেলা নিয়ে খুবই স্বাচ্ছন্দ্যবোধ করছিল।
এখন খুব সুন্দর খেলছে।’

 

মাহমুদের মতো ফিনিশারের ভূমিকায় এই সিরিজে সুযোগ পাওয়া জাকের আলী অনিককে দেখেও মুগ্ধ হাতুরাসিংহে। এবারের বিপিএলের আগে জাকেরের খেলা খুব বেশি দেখেননি জানিয়ে বলেন, ‘সে কী করতে পারে, তা দেখে খুব ভালো লাগছে। আমি তার খেলা খুব বেশি দেখিনি।

শুধু এবারের বিপিএলেই দেখেছি। ফিনিশার হিসেবে যে গুণটা সবচেয়ে বেশি দরকার, তা আছে জাকেরের, সে খুবই শান্ত। এটাই চোখে পড়েছে এবারের বিপিএলে। এই জিনিসটা খুব ভালো লেগেছে। এই একটা গুণ আপনার দরকার, যখন আপনি পাঁচ, ছয়, সাতে ব্যাট করবেন।
কারণ বেশির ভাগ সময় আপনাকে কিছু কাজ করতে হবে অনেক সীমাবদ্ধতার মধ্যে। সে যা করেছে, তা দেখতে পেরে খুবই ভালো লেগেছে। আমাদের অনেক আত্মবিশ্বাসী করে তুলেছে।’