NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

দুই ম্যাচের নিষেধাজ্ঞা, বেলিংহাম বলছেন 'হাস্যকর'


খবর   প্রকাশিত:  ০৭ মার্চ, ২০২৪, ০৬:০৩ পিএম

দুই ম্যাচের নিষেধাজ্ঞা, বেলিংহাম বলছেন 'হাস্যকর'

লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের শেষ মুহূর্তে লাল কার্ড দেখেন জুড বেলিংহাম। রেফারির সিদ্ধান্ত মানতে না পেরে মাঠেই প্রতিবাদ জানিয়েছিলেন রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার। পরবর্তীতে লাল কার্ডের জেরে এই মিডফিল্ডারকে দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। নিষেধাজ্ঞার এই সিদ্ধান্তকে 'হাস্যকর' বলছেন বেলিংহাম।

 

ম্যাচের পর রেফারি তার প্রতিবেদনে বেলিংহামের আচরণকে 'আগ্রাসী আচরণ' হিসেবে উল্লেখ করেন। তবে এটি মানতে নারাজ বেলিংহাম। চ্যাম্পিয়নস লিগে লিপজিগের বিপক্ষে ম্যাচের পর বেলিংহাম বলেছেন,'আমার মনে হয় না তার দিকে অপমানজনক কোনো কথা বলেছি। অন্য সতীর্থদের মতোই তার দিকে ছুটে গেছি আমি।

আমার মনে হয়েছে, আমি নতুন বলে এমনটা হয়েছে। তারা এটাকে উদাহরণ হিসেবে দাঁড় করাতে চায়।'

 

নিষেধাজ্ঞার সিদ্ধান্তে অসন্তুষ্টি প্রকাশ করেছেন বেলিংহাম,'এই সিদ্ধান্তে আমি খুশি নই কিন্তু ক্লাব যদি আপিল করে, আরও ভালো কিছু হতে পারে। কারণ আমার মতে, দুই ম্যাচের নিষেধাজ্ঞা কিছুটা হাস্যকর।

যদি দুই ম্যাচই বাইরে থাকতে হয় তবে সেই দায় আমাকেই নিতে হবে এবং গ্যালারি থেকেই দলকে সমর্থন করব।'

 

চলতি মৌসুমে দারুণ ছন্দে আছেন বেলিংহাম। রিয়ালের জার্সিতে ৩১ ম্যাচে করেছেন ২০ গোল। লিগে করেছেন ১৬টি এবং চ্যাম্পিয়নস লিগে চারটি।