NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড
Logo
logo

নিজেকে লতা মঙ্গেশকরের সঙ্গে তুলনা করলেন কঙ্গনা


খবর   প্রকাশিত:  ০৬ মার্চ, ২০২৪, ০৯:২৯ পিএম

নিজেকে লতা মঙ্গেশকরের সঙ্গে তুলনা করলেন কঙ্গনা

বিগত কয়েকদিন ধরে ভারতজুড়ে আলোচনার কেন্দ্রে রয়েছে ―দেশটির শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির বিয়ে। মুকেশ ও নীতা আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ অনুষ্ঠান আয়োজিত হয়েছে গুজরাটের জামনগরে। সেখানে যোগ দিতে বলিউড-হলিউডসহ দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনের সব খ্যাতনামা ব্যক্তি হাজির ছিলেন। তবে সেখানে উপস্থিত ছিলেন না বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত।

এ বার নাম উল্লেখ না করে অম্বানীদের বিয়ের অনুষ্ঠানকে কটাক্ষ করলেন কঙ্গনা।

 

কয়েক বছর আগে বলিউডে ‘স্বজনপোষণ’ বিরোধী আন্দোলনে ছিলেন কঙ্গনা । তারপর থেকেই বিভিন্ন সময়ে বলি-তারকা, বিশেষ করে তারকা সন্তানদের বিরুদ্ধে গর্জে উঠেছেন এই অভিনেত্রী। এ বার নাম না করে অম্বানীদের বিয়ের অনুষ্ঠানকে কটাক্ষ করলেন কঙ্গনা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন কঙ্গনা। ইনস্টাগ্রামের স্টোরিতে একটি দীর্ঘ লেখা লিখেছেন তিনি। সেখানে একটি খবরের শিরোনাম উল্লেখ  করে কঙ্গনা লিখেছেন, ‘আমাকে আপনি ৫০ লক্ষ টাকা দিলেও আমি আসব না, গান গাইতে নারাজ ছিলেন লতা।’ বোঝাই যাচ্ছে, সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরকে নিয়ে কোনও খবরের অংশ তিনি ভাগ করে নিয়েছেন।

 

এরই সঙ্গে নিজেকে লতা মঙ্গেশকরের সঙ্গে তুলনাও করেছেন কঙ্গনা। অভিনেত্রী লিখেছেন, ‘এক সময় চরম অর্থকষ্ট দেখেছি। কিন্তু লতাজি এবং আমার, দু’জনেরই প্রচুর জনপ্রিয় গান রয়েছে। কিন্তু আমি কোনও দিন বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করিনি।’

এরই সঙ্গে তিনি জানান, এক সময়ে প্রচুর গান এবং পরবর্তী সময়ে পুরস্কার প্রদান অনুষ্ঠানের প্রস্তাবও তিনি ফিরিয়ে দিয়েছেন।

কঙ্গনা লেখেন, ‘দৃঢ ব্যক্তিত্বের অধিকারী না হলে টাকা এবং প্রচারের আলোকে না বলা যায় না।’ একই সঙ্গে এই প্রলোভন থেকে নতুন প্রজন্মকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন কঙ্গনা।

 

অভিনেত্রীর এই পোস্ট দেখে নেটগরিকদের একাংশ মনে করছেন, নাম না উল্লেখ করেই বলিউড তারকাদের এক হাত নিয়েছেন কঙ্গনা। কারণ, অম্বানীদের অনুষ্ঠানে বলিউডের প্রায় সব তারকাই পারফর্ম করেছেন। কিন্তু সেখানে দেখা যায়নি কঙ্গনাকে।