NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

রোমানের সিদ্ধান্তকে সম্মান জানাই


খবর   প্রকাশিত:  ০৬ মার্চ, ২০২৪, ০৯:৪৩ এএম

রোমানের সিদ্ধান্তকে সম্মান জানাই

আর্চারির জার্মান কোচ মার্টিন ফ্রেডরিককে রোমান সানার সাফল্যের কারিগর বললে ভুল বলা হবে না। সেই তিনি প্রিয় শিষ্যের জাতীয় দল থেকে হঠাৎ অবসর নিয়ে কী ভাবছেন, জানতেই কালের কণ্ঠ স্পোর্টস মুখোমুখি হয়েছিল তাঁর।

 

ফেডারেশনের প্রতিটা টুর্নামেন্টে দল পাঠানো সম্ভব হয়ে ওঠে না। সে কারণেই বিকেএসপির সঙ্গে জোট বাঁধা। ওই দলে র‌্যাংকিংয়ের ১ নম্বর আর্চার হিসেবে রুবেল গিয়েছিল ফেডারেশনের খরচে। বাকি দুজন মোহাম্মদ সাগর ও আলিফকে (আব্দুর রহমান) নির্বাচিত করে বিকেএসপি।

আর ওরাও জাতীয় দলের বাইরের নয়। সাগর যেমন র‌্যাংকিংয়ের চারে। সাগর আর আলিফকে জায়গা দিতে গিয়ে দুই ও তিনে থাকা রামকৃষ্ণ ও রোমান সানাকে বাদ দিতে হয়েছে।

 

প্রশ্ন : কিন্তু আগামী জুনে সর্বশেষ অলিম্পিক বাছাই।

সেটা মাথায় রেখেই কি দল তৈরি করা দরকার ছিল না?
ফ্রেডরিক : জুনে অলিম্পিক বাছাই, তার আগের এশিয়া কাপ এবং কোরিয়ার বিশ্বকাপের জন্যও এ মাসে আমরা দুটি ট্রায়াল নেব। বাগদাদের খেলাটা আগেভাগে পড়ে যাওয়ায় আমরা গত বছরের র‌্যাংকিংটাই ব্যবহার করেছি। আর আর্থিক বিষয়টা তো ছিলই।

 

প্রশ্ন : রোমান জাতীয় দলের জন্য এখনো খুব গুরুত্বপূর্ণ, এমনটাই বলেছিলেন এর আগে। হুট করে তাঁর এই অবসরের সিদ্ধান্তটা কিভাবে নিয়েছেন?
ফ্রেডরিক : আমি দুঃখ পেয়েছি, কারণ ওর সঙ্গে আমার সম্পর্কটা কোচ-খেলোয়াড়ের চেয়েও বেশি কিছু।

তবে রোমানের সিদ্ধান্তকে সম্মান জানাই। প্রায় ১০ বছর ধরে সে জাতীয় দলকে দিয়ে যাচ্ছে। এই সময়ে কিছু ব্যক্তিগত কারণ, চোট এবং পারফরম্যান্স হয়তো ওকে এই সিদ্ধান্ত নিতে প্রভাবিত করেছে।

 

প্রশ্ন : কিন্তু তিনি তো আর্থিক সমস্যার কথা বলেছেন মূল কারণ হিসেবে?
ফ্রেডরিক : আমাকে ও সে রকম কিছু বলেনি। তাই এই বিষয়ে আমার কিছু বলা ঠিক হবে না। জাতীয় দলে আরো খেলোয়াড় আছে। আমি যত দূর জানি, ফেডারেশন তাদের সাধ্যমতো চেষ্টা করছে। আর সে তো আনসারের খেলোয়াড়। সেখান থেকেই মাসিক বেতন পায়, ফেডারেশন থেকে নয়। আর্থিক বিষয়টা সে হিসেবে আনসারেরই দেখার কথা।

জিবিডেস্ক //