NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
Logo
logo

টুইন পিক টাওয়ার বন্ধ, ভবন ঠিক না করলে নিয়মিত মামলা


খবর   প্রকাশিত:  ০৬ মার্চ, ২০২৪, ০৭:১৯ এএম

টুইন পিক টাওয়ার বন্ধ, ভবন ঠিক না করলে নিয়মিত মামলা

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অভিযানে রাজধানীর ধানমণ্ডির সাত মসজিদ রোডের গাউসিয়া টুইন পিক টাওয়ারে অনুমোদনহীন ও নকশা বহির্ভূতভাবে নির্মাণ করা ১৫টি রেস্তোরাঁ সিলগালা করা হয়েছে। একইসঙ্গে ১টি রেস্তোরাঁর মালিককে জরিমানা করা হয়েছে।

আজ সোমবার (৪ মার্চ) সকাল ১১টার দিকে অভিযান শুরু করে রাজউক। এ সময় নকশা বহির্ভূত ভবন নির্মাণের দায়ে টুইন পিক ভবনের একটি রুফটপ রেস্তোরাঁ ভেঙে দিয়েছে সংস্থাটি।

সোমবার দুপুর থেকে রেস্তোরাঁটি ভাঙার কাজ শুরু হয়।

 

রাজউক জানিয়েছে, রাজউকের নিয়ম অনুযায়ী ভবনটির ছাদ ফাঁকা থাকার কথা ছিল। কিন্তু কোনো ধরনের অনুমতি ছাড়া সেখানে রেস্তোরাঁটি গড়ে উঠেছে। তাই এটি ভেঙে ফেলেছে রাজউক।

 

অভিযানে (রাজউক) জোন-৩ এর পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার বলেন, ‌‘অফিসের জন্য অনুমোদিত এই ভবনে অবৈধভাবে চালানো হচ্ছে রেস্তোরাঁ ও ফুডকোর্ট। এ ছাড়া কাভান সিগনেচার, চাপ ঘর, স্পাইস অ্যান্ড হার্বস ও কালচার অ্যান্ড কুইজিন, দ্য প্যান প্যাসিফিক লাউঞ্জ, ম্যারিটেজ ঢাকা, হোয়াইট হল, অ্যারিস্টোক্র‍্যাট লাউঞ্জ, ইয়াম চা ডিস্ট্রিক্ট, দ্য লবি লাউঞ্জ বুফে, ক্যাফে সাও পাওলো লিমিটেড, আদি কড়াই গোস্ত লিমিটেড, ক্যাফে ডেলোসি এবং গ্যালিতোস নামে রেস্তোরাঁ বন্ধ করে দেওয়া হয়েছে।’

তাজিন সারওয়ার আরো বলেন, ‘ভবনটি ব্যবহারে বত্যয় ঘটিয়েছে। এই ভবন এফ-১ ক্যাটাগরিতে অনুমোদন করা ছিল।

কিন্তু ওনারা সেটা অনুসরণ করছিলেন না। এফ-১ হচ্ছে অফিস ভবন হিসেবে ব্যবহার করতে পারবেন। এই ভবনে আমরা ১৫টা রেস্তোরাঁ পেয়েছি। রেস্তোরাঁ পাওয়ার পর আমরা এগুলোর মধ্যে কিছু কিছু রেস্তোরাঁ সিলগালা করেছি, কিছু কিছু রেস্তোরাঁর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছি। মোট কথা সবগুলো রেস্তোরাঁ কার্যক্রম বন্ধ করে দিয়েছি।
এখন বন্ধ করে দেওয়া হলো। ভবন মালিক ঠিক না করলে খুলতে দেরি তো হবেই নিয়মিত মামলাও করা হবে।’