NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ২৮, ২০২৬ | ১৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশ-মায়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে পারমাণবিক স্থাপনা পরিদর্শনের সুযোগ রয়েছে: আইএইএ প্রধান যে কারণে ম্যাডোনার বহুল প্রতীক্ষিত বায়োপিক বাতিল হলো রূপকথা লিখে আর্জেন্টিনাকে পেল কেপ ভার্দে, সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিদায় চীন সব সময় বাংলাদেশের পাশে থাকবে : শি জিনপিং বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কেতন হত্যায় পরস্পরকে দুষছেন সিয়া-চেতন ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ১৮৮ আর্জেন্টিনা-স্পেন শেষ ৩২-এ মুখোমুখি হতে পারে অভিনেত্রীর ফ্ল্যাট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
Logo
logo

শিশু আহনাফের মৃত্যু : আরেক চিকিৎসককে গ্রেপ্তারে অভিযান


খবর   প্রকাশিত:  ২৪ ফেব্রুয়ারী, ২০২৪, ০৩:২৫ এএম

শিশু আহনাফের মৃত্যু : আরেক চিকিৎসককে গ্রেপ্তারে অভিযান

রাজধানীতে শিশু আহনাফ তাহমিনের (১০) মৃত্যুর ঘটনায় করা মামলায় এজাহারনামীয় অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। এ ছাড়া গ্রেপ্তার দুই চিকিৎসককে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার রাতে হাতিরঝিল থানার ওসি আওলাদ হোসেন এসব তথ্য জানান। ওসি বলেন, গ্রেপ্তার দুজনের কাছ থেকে এখনো উল্লেখযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি।

তবে রিমান্ডে নিলে বিস্তারিত জানা যাবে।

 

মালিবাগ চৌধুরীপাড়ার জে এস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিক্যাল চেকআপ সেন্টার হাসপাতালে খতনা করাতে গিয়ে আহনাফ মারা যায়। এ ঘটনায় শিশুটির বাবা তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় তিন-চারজনকে আসামি করে হাতিরঝিল থানায় একটি মামলা করেন। মামলায় তিনি চিকিৎসকের অবহেলায় তাঁর সন্তানের মৃত্যুর অভিযোগ করেন।

 

মামলায় হাসপাতালটির মালিক মুক্তাদিরসহ অবেদনবিদ মাহবুব ও অস্ত্রোপচার বিশেষজ্ঞ ইশতিয়াক আজাদকে আসামি করা হয়েছে। হাসপাতালের মালিক ডা. মুক্তাদির ও ডা. মাহবুবকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার ঘটনার দিন রাতেই দুই চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। ইশতিয়াক নামের চিকিৎসককে  গ্রেপ্তারে অভিযান চলছে।

 

খতনায় শিশুটির মৃত্যুর ঘটনায় জে এস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিক্যাল চেকআপ সেন্টার হাসপাতালটি সিলগালা করেছে স্বাস্থ্য অধিদপ্তর।