NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
Logo
logo

আবারও বন্ধ মেট্রো রেল


খবর   প্রকাশিত:  ১৯ ফেব্রুয়ারী, ২০২৪, ০২:০৯ এএম

আবারও বন্ধ মেট্রো রেল

ফের বন্ধ হয়েছে মেট্রো রেল চলাচল। সম্প্রতি বেশ কয়েকবার এ ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। যার কারণে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। একই ঘটনার পুনরাবৃত্তিতে বেশ বিরক্ত যাত্রীরা।

 

আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি) ঘণ্টাখানেক ধরে মেট্রো রেল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন অসংখ্য যাত্রী। তাৎক্ষণিক বিস্তারিত না জানালেও বলা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রো রেল বন্ধ রাখা হয়েছে।

মেট্রো রেলের নিয়মিত যাত্রী নূর জানান, তিনি ২৭ মিনিট ধরে মিরপুর ১০ স্টেশনে দাঁড়িয়ে আছেন। তবে মেট্রো রেল আসছে না।

 

সুষ্পিতা চৌধুরী নামের আরেক যাত্রী জানান, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে মেট্রোর অপেক্ষায় ৩০ মিনিট ধরে দাঁড়িয়ে আছেন।

এর আগে গত বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে মেট্রো চলাচল বন্ধ করে দেওয়া হয়। ইলেকট্রিক তারের ওপর ঘুড়ি পড়ায় সাময়িক বন্ধ রাখা হয়েছিল মেট্রো রেল বলে জানিয়েছিল ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেড।