NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ২৮, ২০২৬ | ১৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশ-মায়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে পারমাণবিক স্থাপনা পরিদর্শনের সুযোগ রয়েছে: আইএইএ প্রধান যে কারণে ম্যাডোনার বহুল প্রতীক্ষিত বায়োপিক বাতিল হলো রূপকথা লিখে আর্জেন্টিনাকে পেল কেপ ভার্দে, সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিদায় চীন সব সময় বাংলাদেশের পাশে থাকবে : শি জিনপিং বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কেতন হত্যায় পরস্পরকে দুষছেন সিয়া-চেতন ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ১৮৮ আর্জেন্টিনা-স্পেন শেষ ৩২-এ মুখোমুখি হতে পারে অভিনেত্রীর ফ্ল্যাট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
Logo
logo

জয়সওয়ালের সেঞ্চুরিতে ইংল্যান্ডের কাঁধে পাহাড় চাপাচ্ছে ভারত


খবর   প্রকাশিত:  ১৭ ফেব্রুয়ারী, ২০২৪, ০৯:৪২ পিএম

জয়সওয়ালের সেঞ্চুরিতে ইংল্যান্ডের কাঁধে পাহাড় চাপাচ্ছে ভারত

২ উইকেটে ২০৭ রানে আজ রাজকোট টেস্টের তৃতীয় দিন শুরু করা ইংল্যান্ড রবিচন্দ্রন অশ্বিনের অনুপস্থিতিতেও সুবিধা করতে পারেনি। ১১২ রান যোগ করতে হারায় বাকি ৮ উইকেট। এতে ৩১৯ রানে থামে সফরকারীদের ইনিংস। প্রথম ইনিংসে ৪৪৫ রান তোলা ভারত ১২৬ রানের লিডে দ্বিতীয় ইনিংস শুরু করে ২ উইকেটে ১৯৬ রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করে।

এতে রান পাহাড় চাপছে ইংল্যান্ডের কাঁধে।

 

আগের দিনে ১৩৩ রান নিয়ে অপরাজিত থাকা বেন ডাকেট ২০ রান যোগ করে আউট হন। তার আগেই অবশ্য ফেরেন আরেক অপরাজিত ব্যাটার জো রুট, ১৮ রান করেন তিনি। এরপর ভারতীয় বোলারদের তোপে অধিনায়ক বেন স্টোকস (৪১) ও বেন ফোকস (১৩) ছাড়া ইংল্যান্ডের আর কোনো ব্যাটার দুই অঙ্ক ছুঁতে পারেননি।

এতে ২০ রানে শেষ ৫ উইকেট হারিয়ে গুটিয়ে যায় ইংলিশরা। মোহাম্মদ সিরাজ সর্বাধিক ৪ উইকেট নেন।

 

পরে দ্বিতীয় ইনিংস শুরু করা ভারত ৩২২ রানের লিডে দিনের খেলা শেষ করে। দলীয় ৩০ রানে ওপেনার রোহিত শর্মা আউট হলেও সেঞ্চুরি তুলে নেন যশস্বী জয়সওয়াল।

যদিও ব্যক্তিগত ১০৪ রানের সময় চোট পেয়ে মাঠ ছাড়তে হয় তাকে। এরপর রজত পাতিদার শূন্য হাতে ফিরলে আর উইকেট হারাতে দেননি শুভমান গিল। নাইটওয়াচম্যান হিসেবে নামা কুলদীপ যাদবকে  নিয়ে বাকি সময় কাটিয়ে দেন ৬৫ রানে অপরাজি থাকা এই ডানহাতি ব্যাটার।