NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক
Logo
logo

বাংলাদেশকে আরো গণতান্ত্রিক করতে কাজ করছে যুক্তরাষ্ট্র: আফরিন


খবর   প্রকাশিত:  ১৬ ফেব্রুয়ারী, ২০২৪, ১০:৩২ পিএম

বাংলাদেশকে আরো গণতান্ত্রিক করতে কাজ করছে যুক্তরাষ্ট্র: আফরিন

বাংলাদেশকে আরো গণতান্ত্রিক হয়ে উঠতে সক্ষম করতে যুক্তরাষ্ট্র এ দেশের গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলোর বিষয়ে কাজ করছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আখতার বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ওয়াশিংটনে ফরেন প্রেস সেন্টারে এক অনুষ্ঠানে এ কথা বলেন। যুক্তরাষ্ট্রের প্রশাসনের ইন্দো-প্যাসিফিক নীতি প্রকাশের দুই বছর পূর্তি উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আখতার বাংলাদেশের ইন্দো-প্যাসিফিক রূপরেখার প্রশংসা করেন।

তিনি বলেন, ‘বাংলাদেশের সমাজের সঙ্গে যুক্ত হওয়াকে যুক্তরাষ্ট্র অবিশ্বাস্য মাত্রায় গুরুত্ব দিচ্ছে। বাংলাদেশের কৃষক, শ্রমিক সংগঠন এবং দীর্ঘ মেয়াদে গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তুলতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের নাগরিক সমাজের নেতাদের সঙ্গে কাজ করছে।’
 
আফরিন আখতার বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করেন। তিনি বলেন, ‘বাংলাদেশে গণতন্ত্রের প্রতিষ্ঠান, গণতন্ত্রের ভারসাম্য গড়ে তোলার দিকে যুক্তরাষ্ট্র মনোযোগ দিচ্ছে।
মুক্ত গণমাধ্যম, নাগরিক সমাজ, শ্রমিক সংগঠনের মতো গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্র ব্যাপকভাবে কাজ করছে। এটি বাংলাদেশকে দীর্ঘ মেয়াদে আরো গণতান্ত্রিক হয়ে উঠতে সক্ষম করবে।’