NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড
Logo
logo

মডেলিংয়ে যাত্রা শুরু মেহজাবীনের বোন মালাইকার


খবর   প্রকাশিত:  ১৬ ফেব্রুয়ারী, ২০২৪, ১০:৩২ পিএম

মডেলিংয়ে যাত্রা শুরু মেহজাবীনের বোন মালাইকার

দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর ছোট বোন মালাইকা চৌধুরী এবার পুরোদমে পা রাখলেন শোবিজ অঙ্গনে। একটি বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছেন তিনি। ত্বকের রং ফর্সাকারী ক্রিমের বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করেছেন আদনান আল রাজীব। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিজ্ঞাপনচিত্রটি প্রকাশ করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

 

বিজ্ঞাপনটি প্রকাশের পর মেহজাবীনও সেটি শেয়ার করে বোনকে জানিয়েছেন অভিনন্দন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখেন, ‘মালাইকা চৌধুরী, তোমার ডেব্যু হলো বিজ্ঞাপনচিত্র দিয়ে। অভিনন্দন রইল।’

1
মালাইকা চৌধুরী

এদিকে মেহজাবীনের পোস্টে ভক্তরাও অভিনন্দন জানাচ্ছেন মালাইকাকে।

কেউ কেউ বলছেন, মালাইকা দেখতে হুবহু মেহাজীবনের মতোই। কেউ বা দাবি করছেন, দুই বোনকে একসঙ্গে একফ্রেমে দেখার।

 

চার বছর আগে মালাইকা চৌধুরীর সঙ্গে বেশ কিছু ছবি প্রকাশ্যে আনেন মেহজাবীন। সেই থেকেই চাউর হয়েছিল মালাইকা মিডিয়ায় কাজ করবেন।

অনেকে ধারণা করেছিল, ছোট পর্দায় নয়, বড় পর্দায়ই অভিষেক ঘটবে তাঁর। তবে সেটা না হয়ে বিজ্ঞাপনচিত্র দিয়েই মিডিয়ায় পথচলা শুরু করলেন মালাইকা।