NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক
Logo
logo

শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্য শহীদুজ্জামান


খবর   প্রকাশিত:  ১৫ ফেব্রুয়ারী, ২০২৪, ১০:৩৮ পিএম

শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্য শহীদুজ্জামান

নওগাঁ-২ আসনে বিজয়ী সরকারদলীয় সংসদ সদস্য মো. শহীদুজ্জামান সরকার শপথ গ্রহণ করেছেন। আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে তাঁকে শপথ বাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। শপথগ্রহণ শেষে তিনি শপথ বইয়ে স্বাক্ষর করেন।

স্পিকারের সংসদ ভবনস্থ কার্যালয়ে শপথগ্রহণ অনুষ্ঠান সঞ্চালনা করেন সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, হুইপ ইকবালুর রহিম ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনের ভোটগ্রহণ স্থগিত করা হয়। গত ১২ ফেব্রুয়ারি ওই আসনের নির্বাচনে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার বিপুল ভোটে বিজয়ী হন।